এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সীতাহরণ পাঁচালী
২১
রাগিণী—মুলতান।
তাল—কাওয়ালী।
ভরত লইল রাজ্য, তোর বুঝি অন্তর,
সীতার সতীত্ব হ’র্তে হ’য়েছে বর্ব্বর,
পারবিনা তা, কি যোগ্যতা,
ওরেরে নির্লজ্জ্ব পামর।
শ্রীরাম মহিষী কভু নহে হীন বল,
ইচ্ছামাত্রে দিতে পারে বিশ্ব রসাতল,
তুই কোন প্রবল, দেখ্বিরে ফল;
সত্য সকল ক্ষণকাল পর। ১০
দীর্ঘ ত্রিপদী।
অকথ্য অশ্রাব্য বাণী, সীতা মুখে লক্ষ্মণ শুনি,
ক্রোধে বিস্ফারিত নেতৃদ্বয়।
পড়িলে শিরে অশনি, কিম্বা দংশিলে ফণিনী,
হেন জ্বালা বুঝি নাহি হয়॥
প্রকম্পিত কলেবর, তীব্র দৃষ্টি সীতাপর,
কথা কন বিজড়িত স্বরে॥
মনোবুদ্ধি অগোচর, এরূপ বাক্য কঠোর,
প্রয়োগিলা কেন মমোপরে।
ভিন্ন ভাব যদি চিতে, থাকে সুমিত্রা তোমাতে,
স্বর্গ পথ হয় যেন রোধ।
কুবাক্য কুঠারাঘাতে, না বধি স্বয়ং অসিতে,
বিনাশিতে হত সুখ বোধ॥
তোমার হিতের তরে, যা’ বলেছি বিনয় ক’রে,
কর্ণপাত না করিয়ে তায়।