এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সীতাহরণ পাঁচালী
২৫
জানিয়া তব সন্ধান, আসিলাম বিদ্যমান,
অন্ন দাও হইয়া প্রসন্ন॥
রাগিণী—কালেঙড়া।
তাল—আড়খেমটা।
ক্ষুদিতে অন্ন প্রদানি, রাখ কীর্ত্তি ববাননে।
তুমি সতী পুণ্যবতী, বিদিত আছে ভুবনে।
অতিথি সৎকার ব্রত, করে, যে নারী প্রতি নিয়ত
ভর্ত্তার দুষ্কৃতি যত, বিদূরিত হয় ললনে।
ভগ্নমনোরথ হ’ল অভ্যাগত জন,
গৃহীর সমস্ত পুণ্যের ভাগ, করিয়া হরণ
স্বীয় পাপরাশি শিরে,
দাতায়, অর্পি যায় সে, স্থানান্তরে,
অধোন্নতি হয় সংসারে,
নিশ্চয় ইহা জেন মনে॥
পয়ার।
অদৃষ্ট যাহার যবে অপ্রসন্ন হয়।
বিবিধ বিপদ আসি ঘেরি তারে লয়।
সূর্য্য কুলবধূ সতী জনকনন্দিনী।
সাক্ষাৎ বিষ্ণু অবতার শ্রীরাম গৃহিণী॥
বিপুল বিক্রমশালী দেবর লক্ষ্মণ।
রথ রথী গজবাজী ছিল অগণন।
তাঁর সম ভাগ্যবতী কে তখন ছিল।
বিধির বিপাকে দেখ কি দশা ঘটিল।
সহায় সম্পদ আদি থাকুক যত বল ৷
কর্ম্ম দোষে কিছুতেই নাহি হয় ফল॥