প্রকৃত সন্ন্যাসী কিনা কপট এবেশ।
নারীতে কিরূপে পারে করিতে নির্দ্দেশ।
জনপ্রাণী কেহ নাই জিজ্ঞাসিব কায়।
পারি না দুলিতে আর চিন্তার দোলায়?
ভাগ্যে যাঁহা আছে কভু হবে না খণ্ডন।
বৃথা কালবিলম্বেতে নাহি প্রয়োজন॥
ইত্যাদি চিন্তিয়া সীতা কহেন যোগীরে।
আপেক্ষা করুন স্বামী নাই মোর ঘরে॥
কুটীরের বাহিরে যাইতে নাহি পারি।
স্বামী আজ্ঞা কিরূপে লঙ্ঘিতে পারে নারী?
কোন কারণেতে তিনি গিয়াছেন বনে।
এখনি আসিবেন প্রভু বসুন,প্রাঙ্গণে।
অতিথি সৎকার তাঁর বড় প্রিয়তর।
তুষিবেন আঁপনারে আসিয়ে সত্বর॥
রাগিণী—মিশ্র ভৈরবী।
তাল—একতালা।
থাকুন্ অল্পক্ষণ অপেক্ষা করি।
আসি আর্য্য আপনারে,
অতি সমাদরে, পূজা করবেন,
তিনি, সজ্জনের দাস, দুর্জ্জনের অরি॥
অতিথি সৎকার, প্রিয় কার্য্য তাঁর,
সে কার্য্যে অন্যেরে নাহি দেন ভাঁর,
স্বয়ং সম্পাদিয়ে, করেন আহার,
চিরব্রত নাথের ইহা;
তিনি, যোগীর আরাধ্য, যোগী তাঁর আরাধ্য,
কিবা মোর, সাধ্য, শ্রীরামগুণ প্রচারী॥১৪