বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
সুকথা

সাধুসন্ন্যাসীরা আসিতেন। কথিত আছে, রামকৃষ্ণের মাতা একদিন তাঁহাকে এক খানি নূতন বস্ত্র পরাইয়া দিয়াছিলেন, রামকৃষ্ণ অতিথিশালা হইতে ফিরিয়া আসিয়া মাকে ডাকিয়া বলিলেন, “মা, দেখ আমি কেমন সাধু হইয়াছি।” তাঁহার মা দেখিলেন, রামকৃষ্ণ নূতন কাপড়খানি টুক‍রা টুকরা করিয়া ছিঁড়িয়া সাধু সাজিয়াছেন। প্রবাদ আছে যে, রামকৃষ্ণের যখন সাত বৎসর বয়স, তখন গ্রামের লাহা বাবুদের বাড়ীতে শ্রাদ্ধোপলক্ষে নানা দিগ‍্দেশ হইতে পণ্ডিতমণ্ডলী সমবেত হইয়াছিলেন; তাঁহারা রামকৃষ্ণের মেধা ও বুদ্ধিপ্রাখর্য্য দেখিয়া চমৎকৃত হইয়াছিলেন।

 শৈশবেই রামকৃষ্ণের পিতার মৃত্যু হয়। তাঁহার অবস্থা বিশেষ সচ্ছল ছিল না। রামকৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা রামকুমার