এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুকথা
১২৭
ষ্ঠিত করিয়া বিগ্রহের পূজা হইতেছে না, —সুতরাং তিনি স্বয়ং পৌরোহিত্যের ভার গ্রহণ করেন। রামকৃষ্ণ ভ্রাতার এই ব্যবহারে দুঃখিত হইয়াছিলেন এবং বিষণ্ণ হইয়া বলিয়াছিলেন, “যে বংশের কেহ ব্রাহ্মণ ভিন্ন অপর কোন জাতির দান গ্রহণ করেন নাই, তুমি সেই বংশে জন্মিয়া কৈবর্তের পূজরীর চাকরি লইয়াছ।” অর্থলোভে ভ্রাতা এই কার্য্য করিয়াছেন, এই আশঙ্কায় রামকৃষ্ণ উক্তরূপ বলিয়াছিলেন, কিন্তু ভ্রাতা তাঁহাকে বুঝাইয়া দিলেন, শাস্ত্রানুসারে কৈবর্ত্তের মন্দির-প্রতিষ্ঠায় কোন দোষ নাই। তিনি তাহা বুঝিয়া ব্যবস্থা দিয়াছিলেন, তাঁহার ব্যবস্থানুসারে মন্দির স্থাপন করিয়া রাসমণি বিপন্ন হইয়াছেন, এখন তাঁহার সরিয়া পড়া অন্যায়! অপর কেহ পুরোহিত হইবেন, ইহাই তাঁহার