বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নয়! রামা! আমার ব্যাকরণটা গেল কোথায়—
রামকানাই।  ট্যাক্‌রম্?
পণ্ডিত।  তবেরে, ণত্বমিচ্ছন্তি বর্বরাঃ, আমার সঙ্গে রসিকতা?
রামকানাই।  আবার রসিকতা কি কললুম?
পণ্ডিত।  বলি, বইখানা কি কাগে নিল, না উড়ে গেল বাতাসে?
রামকানাই।  বাতাসা?
পণ্ডিত।  হ্যাঁ, হ্যাঁ, বাতাসা—বাতাসা খাওয়াচ্ছি—এইরকম করে তোরা জিনিসপত্র লোকসান করবি? ব্যাটা হতভাগা জোচ্চোর—

পণ্ডিতের রামকানাইকে প্রহার। দুলিরাম ও খেঁটুরামের পলায়ন

রামকানাই।  মেরে ফেললে রে! উঃ—ইকী মশাই! দাঁড়াও আমি মামাবাবুকে ডাকছি, আর পুলিসে খবর দিচ্ছি।
পণ্ডিত। ওহে শোনো-শোনো আমি কিন্তু সেরকম ভাবে মারি নি।
রামকানাই। মেরেছ তার আবার রকম বেরকম কি হে? পুলিস! পুলিস! উঃ!

রামার পতন। কেদারের প্রবেশ। পণ্ডিতের পলায়ন

কেদার। কিরে, চেচিয়ে বাড়ি মাথায় কললি যে! ব্যাপারটা কি?
রামকানাই। আমায় মেরেছে! উঃ—আমায় মেরেছে—উঃ! কান দুটো ভোঁ-ভোঁ কচ্ছে—মাথা ঘুরছে!
কেদার। মেরেছে! বাঃ! এই তো চাই। দাঁড়া এইসা চাল চালব, একেবারে বাজি মাত্‌। তুই এক কাজ কর, সেই দাড়িটা আর লাল পাগড়িটা ঠিক করে রাখ। আর ঐ উঠোনটায় বসে বসে আর্তনাদ করতে থাক, যখন ‘কোন হ্যায় রে’ বলে ডাক দেব অমনি এসে হাজির হবি—একেবারে রামসিং দারোগা, বুঝলি তো? তুই খালি চেহারাটা দেখিয়ে যাবি-বোল-চাল সব আমি দেব। বাঃ
আপনা থেকে দিব্যি কাজ এগিয়ে গেল, তারপর ও দুটোকে সরাতে কতক্ষণ?
[ রামকানাইয়ের প্রস্থান
পণ্ডিত। রামার কি হয়েছে? বেশি কিছু হয় নি তো?
কেদার। না, না, বেশি কিছু, হয় নি। খান চার-পাঁচ পাঁজর ভেঙে গেছে আর ডিজেসচান অফ্ দি লান্‌গ্‌স—সাংঘাতিক! তা আপনি কিছু ব্যস্ত হবেন না। ও ব্যাটা আবার পুলিসে খবর না দেয়! সেবারে একটা এরকম কেস হয়েছিল—পুলিসে টের পেয়ে—পাঁচ বছরের মতো চালান করে দিয়েছিল।
পণ্ডিত। অ্যাঁ! অ্যাঁ! পাঁচ বছর!!
কেদার। আপনি ব্যস্ত হবেন না! উঃ—সেবারে একটা লোক মারামারি করেছিল তাকে দিয়েছিল ঘানি ঠেলতে। বলব কি মশাই, দেড় মাসে অর্ধেক রোগা!
পণ্ডিত। অ্যাঁ—অ্যাঁ একেবারে অর্ধেক! অ্যাঁ!
কেদার। তা আপনি বেশি ভাববেন না—ঐ পুলিস ব্যাটারা কোনরকমে টের না পেলেই হল—কিন্তু আজকাল যেরকম গোয়েন্দা টিকটিকির আমদানি হয়েছে—কোন কথা লুকোবার জো নেই—আপনি কবার হাই তুললেন, তুড়ি দিলেন—সব খাতায় লেখা! সেবার এক ব্যাটা বামুন মারামারি করে লুকিয়েছিল। লুকোলে হবে কি! পুলিসে টের পেয়ে ধরে এনে পচিশ দফা জুতো!
পণ্ডিত। অ্যাঁ! অ্যাঁ! বামুন? জুতো!!
কেদার। বাইরে কে? কোন্ হ্যায় রে? তা আপনি বেশি ব্যস্ত হবেন না! আমি থাকতে ভয় কি? কিরকম ভাবে মেরেছিলেন বলুন তো?
পণ্ডিত। খুব আস্তে পিঠের এইখেনে—
কেদার। পিঠে! এইখেনে! সর্বনাশ! ৭৯৪ ধারা! এর উপর তো আমার হাত নেই—তা আপনি বেশি চিন্তিত হবেন না। আমি