বিষয়বস্তুতে চলুন

পাতা:সেকাল আর একাল.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] সহিত র্তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন । রাজা তাহার অবস্থা দেখিয়াঙাহাকে কিছু অর্থসাহায্য করিতে ইচ্ছক হইলেন। কিন্তু তাহার কি প্রয়োজন তাহা জানিতে হইবে, এজন্য ইঙ্গিতে জিজ্ঞাসা করিলেন, “মহাশয়ের কিছু অনুপপত্তি আছে?” এখন, ন্যায় শাস্ত্রে অনুপপত্তির অর্থ যাহার কোন সিদ্ধান্ত হয় না । ভট্টাচাৰ্য্য তাছাই বুঝিয়া লইলেন এবং বলিলেন, “কৈ না, আমার কিছুই অনুপপত্তি নাই। রাজা তাহা বুঝিতে পারিয়া অপেক্ষাকত স্পষ্ট করিয়া জিজ্ঞাসা করিলেন, “মহাশয়ের কিছু অসঙ্গতি তাeছ ?” এখন অসঙ্গতি শব্দের ন্যায়শাস্ত্রোল্লিখিত অর্থ অসমস্বয়। ভট্টাচাৰ্য্য বলিলেন, “না, কিছুই অসঙ্গতি নাই, সকলই সমন্বয় করিতে সমর্থ হইয়াছি" । রাজা দেখিলেন, মহা মুক্ষিল । তখন তিনি স্পষ্ট করিয়া জিজ্ঞাসা করিলেন, “সাংসারিক বিষয়ে আপনার কোন অনটন আছে ?" ত্রাহ্মণ উত্তর করিলেন, “না, কিছুই অনটন নাই ; আমার কয়েক বিঘ ভূমি আছে তাহাতে যথেষ্ট ধান্য উৎপন্ন হয়, আর সম্মুখে এই তিন্তিড়ি বৃক্ষ দেখিতেছেন, ইহার পত্র অামার গৃহিণী দিব্য পাক করেন, অতি সুন্দর লাগে, আমি সচ্ছন্দে তাহ দিয়া অন্ন অাহার করি।” আমি আশ্চৰ্য্য হই যে এমন সরল সাধু সন্তুষ্টচিত্ত ব্যক্তিকে লোকে বুনে। বলিত । ইনি যদি বুনো তবে সভ্য কে ? অার এক ভটাচার্য্য ছিলেন, তাহার স্ত্রী ডাইল পাক করিতেছিলেন । তিনি স্বামীকে রন্ধনশালায় বসাইয়া পুষ্করিণীতে জল আনিতে গেলেন । এদিকে ডাইল উথলিয়া উঠিল । ভটাচাৰ্য্য দেখিলেন, বিষম বিপদ । ডাইল উথলিয়া পড়া কি প্রকারে নিবারণ করবেন কিছুই স্থির করিতে না পারিয়া হাতে পইতা জড়াইয়া পতনো খ ডাইলের অব্যব 학,