[ & " ) দিগের অপায়ুর কারণ বলিয়। একজন ইংরাজ সংবাদপত্র সম্পাদক স্থির করিয়াছেন * । একে ইংরাজী সভ্যতা জনিত প্রভুত পরিশ্রমের চাপ তাহার উপর ভোজন শক্তির হ্রাস ও পুষ্টিকর দ্রব্য ভক্ষণের হ্রাসত ইহাতে কি রক্ষা আছে ? ' ৬ । কত্রিম খাদ্য দ্রব্যের ব্যবহার । আমরা বাল্য কালে স্থত দুগ্ধ তৈল প্রভৃতি দ্রব্য যেরূপ আকৃত্রিম পাইতাম, এখন আর সেরূপ পাই না । জিনিসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার রুত্রিমতা বাড়িয়াছে । এটি একটী সভ্যতার চিহ্ন ! বিলাতে এরূপ কৃত্রিমতা বিলক্ষণ চলে । এখন খাদ্য দ্রব্যের সঙ্গে কি ছাই ভষ্ম মিশায়, পূৰ্ব্বে যে সব জিনিশ স্বাদু লাগিত, তাহা অার সেরূপ স্বাদু লাগে না । কেবল ছাইভস্ম মিশায় এমন নহে, বিষবং দ্রব্য সকলও মিশায়, তাহা শরীরের পক্ষে অত্যন্তু অনিষ্টকর। সুতরাং সেই সকল দ্রব্য ব্যবহারে যে আধু ও বলের ক্ষয় হইবে তাহার আশ্চৰ্য্য কি ? অক্ষত্রিম খাদ্যদ্রব্য কিছু অসাধারণ পদার্থ নহে, ঈশ্বরের ইচ্ছা যে তাহা কি দরিদ্র কি ধনাঢ্য সকলেই ব্যবহার করিতে পায় । কিন্তু এখন এমনি হইয়া দাড়াইয়াছে যে অকৃত্রিম খাদ্য দ্রব্য অসাধারণ পদার্থ, কেবল থনাঢ্য ব্যক্তিরা ব্যবহার করিতে পারেন । জিনিশ ভেজাল করা কেবল ইংরাজী আমলে দৃষ্ট হইতেছে । মুসলমানদিগের আমলে এরূপ ছিল না । অামাদিগের বর্তমান রাজপুৰুষদিগের আমলে সকলেতেই ভেজাল, সকলেতেই খাদ, সকলই গিলটি ৷ মানুষেতেও ভেজাল, মানুষেতেও খাদ, মানুষও গিলটি । ৭ ৷ পানদোষের প্রবলতা । ব্রাণ্ডিরূপ আগ্নেয় জলে এদে
- Friend of India.