বিষয়বস্তুতে চলুন

পাতা:সেকাল আর একাল.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t & २ ] গন্ধ কহে । এক্ষণকার কোন কোন কাব্যে পূর্বকার কাব্য অপেক্ষ কোন কোন বিষয়ে অধিক ক্ষমতা প্রকাশিত অাছে বটে ; কিন্তু জাতীয়ভাব, সারল্য ও সহৃদয়ত বিষয়ে হীন বলিভে হইবে । এই ত গেল লেখার বিষয়, কথোপকথনে এই হীন অনুকরণ আরো স্পষ্ট দেখা যায় । তাহার প্রধান চিহ্ন ইংরাজী বাঙ্গালা শব্দ একত্র মিশাইয়া বলা । অামরা এক্ষণে যেরূপ কথা কহি, তাহ শুনিলে ইংরাজেরণ কিম্বা অন্য কোন বিদেশীয় লোক হাস্য না করিয়া থাকিতে পারেন না । সে কালের লোক কৌতুকের জন্য ইংরাজী বাঙ্গাল শব্দ মিশাইয়া ছড়া প্রস্তুত করিতেন । যথা – শ্যাম going মথুরায়, গোপীগণ পশ্চাৎ ধায়, zoo's your Okroor uncle ls a great rascal.” আমরা কৌতুকের জন্য নহে, গম্ভীর ভাবে ঐরুপ ভাষায় কথা কহি । কিন্তু আমরা নিজে বুঝিতে পারি না যে, তাহণ *5 stortolo l “at to father yesterday কিছু unwell হওয়াতে Doctoাকে call করা গেল, তিনি একটা physic fữt=TR 1 Physic cąH operato zofoi, four five times motion FIFI'I, SIG কিছু better বোধ কচ্চেন ।” এ বিড়ম্বন৷ কেন ? সমস্তটা বাঙ্গালায় না বলিতে পার, কেবল ইংরাজীতে কেন বল না ? তাহা অপেক্ষাকৃত ভাল । কোন কোন স্থলে ইংরাজী শব্দ ব্যবহার না করিলে চলে না, যথা –ডেস্ক, বেঞ্চ, টাউনহল, গবর্ণর জেনরেল প্রভৃতি। কিন্তু যেস্থলে বাঙ্গালা শব্দ অনায়াসে ব্যবহার করা যাইতে পারে, সে স্থলে ইংরাজী শব্দ ব্যবহার করা অন্যায় । যাহারা ইংরাজী কিছু জানেন না,