বিষয়বস্তুতে চলুন

পাতা:সেকাল আর একাল.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

له في ] পীড়িত হইয়া লগুনে মরিবার ইচ্ছা করিয়া বিলাতে গিয়াছিলেন । তাহার মনস্কামনা সিদ্ধ হইয়াছিল । তিনি যেমন কালীঘামে পৌঁছিলেন, অমনি তাহার প্রাণত্যাগ হইল । পূৰ্ব্বে যেমন যুবকের পশ্চিমে পলাইত, এক্ষণে তেমনি ভাছার বিলাতে পলাইতে আরম্ভ করিয়াছে । যে সকল যুবক কোমলস্বভাব এবং এরূপ ভীৰু যে, অন্ধকারে এ ঘর হইতে ও ঘরে একেল যাইতে অক্ষম, তাহারা পর্য্যন্ত বিলাতে যাইভেছে । যেমন কুলকামিনীদিগের উপর জগন্নাথের ডোর নামিলে তাহারা পুরী যাইতে কোন বাধা বিঘ্ন মানে না,ইছারাও সেইরূপ বিলাতে যাইতে কোন বাধা বিঘ্ন মানেন না ; এদের উপর বোধ হয়, বলরামের ডোর নামে । বলরামের সহিত ইংরাজদিগের তিন বিষয়ে সাদৃশ্ব আছে । প্রথম,–বর্ণ বিষয়ে, দ্বিতীয়,—বল বিষয়ে, তৃতীয়,—মদ্যপান বিষয়ে । মহাভারতে উক্ত আছে, অর্জন অস্ত্রবিদ্যা শিক্ষার নিমিত্ত দেবলোকে গিয়াছিলেন । এক্ষণে আমাদিগের দেবলোক বিলাত ৷ এক্ষণে বাঙ্গালীর বিলাতে বিদ্যাশিক্ষা করিতে যান । শ্রেত হওয়া যায়, এই দেবলোকে দেবকন্যারা মাকি মোহিনীমন্ত্র জানেন । র্তাহারণ বাঙ্গালীদের ভুলাইয়া রাখেন । এই জন্য পিভার সর্বদা ভয়, পাছে দেবকন্যাদিগের অনুরাগ প্রভারে পুত্রের মন হইতে মানব কন্যার প্রতি অনুরাগ তিরোহিত হইয়া যায় । আমি বিলাভে যাইবার প্রতিপক্ষ নহি । বিলাতে যাইলে অনেক উপকার আছে , কিন্তু দুঃখের বিষয় এই যে, র্যাহারা বিলাত হইণ্ডে ফিরিয়া অাইসেন, র্তাহারা হিন্দুসমাজের সহিত একবারে সম্বন্ধ পরিভ্যাগ করেন । যাহারা এক্ষণে বিলাত হইতে ফিরিয়া