বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বদেশী সমাজ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

স্বদেশী সমাজ

একটা সম্পূর্ণ পৃথক ধার-করা জীবন আরম্ভ করিবে? তাহা নহে। সে আপনাকে উজ্জ্বলভাবে প্রবলভাবে ফিরিয়া পাইবে—যাহা বদ্ধ ছিল তাহাই মুক্তি পাইবে, যাহা স্তব্ধ ছিল তাহাই চারি দিকে আপন কাজে প্রবৃত্ত হইবে।

 পূর্বেই বলিয়াছি—বাঙালির চিত্ত ঘরের মুখ লইয়াছে নানা দিক হইতে তাহার প্রমাণ পাওয়া যাইতেছে। কেবল যে স্বদেশের শাস্ত্র আমাদের শ্রদ্ধা আকর্ষণ করিতেছে এবং স্বদেশী ভাষা স্বদেশী সাহিত্যের দ্বারা অলংকৃত হইয়া উঠিতেছে তাহা নহে—স্বদেশের শিল্পদ্রব্য আমাদের কাছে আদর পাইতেছে, স্বদেশের ইতিহাস আমাদের গবেষণাবৃত্তিকে জাগ্রত করিতেছে, রাজদ্বারে ভিক্ষাযাত্রার জন্য যে পাথেয় সংগ্রহ করিয়াছিলাম তাহা প্রত্যহই একটু একটু করিয়া আমাদিগকে গৃহদ্বারে পৌঁছাইয়া দিবারই সহায়তা করিতেছে। দেশে বিজ্ঞানশিক্ষাকে সুপ্রতিষ্ঠিত করিবার জন্য আমরা স্বদেশী লোকের কাছেই প্রার্থী হইয়া দাঁড়াইয়াছি এবং সম্প্রতি বর্ধমান প্রোভিন্‌শ্যাল্ কন্‌ফারেন্সের সভাপতি আমাদের সুদীর্ঘকালের পোলিটিক্যাল উদ্যমকে জাতীয় আত্মনির্ভরতাচর্চায় খাটাইবার জন্য শ্রোতাদিগকে উৎসাহিত করিয়াছেন।

 *এমন অবস্থায় দেশের কাজ প্রকৃতভাবে আরম্ভ হইয়াছে বলিতে হইবে। এখন কতকগুলি অদ্ভুত অসংগতি আমাদের চোখে ঠেকিবে এবং তাহা সংশোধন করিয়া লইতে হইবে।*[]

পৃ ১১, দ্বাবিংশ ও ত্রয়োবিংশ ছত্রের যোগসাধক ছিল—

 তাই আমাদের হাবভাববিলাসের চর্চা সমস্তই পূরা রকমে বিলাতি


১০৪

  1. * * বর্তমান গ্রন্থে রূপান্তরিত: ইহাতে আমাদের নানা কাজে যে কিরূপ অসংগতি ঘটিতেছে