বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বদেশী সমাজ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পরিশিষ্ট : বর্জিত রচনাংশ

ধরণের হইয়াছে। কিন্তু বিলাতের মন তো ভুলাইতে পারিলাম না, বারংবার তো মাথা হেঁট করিয়া ফিরিতে হইল। এখন এ-সমস্ত মিথ্যা ছলাকলা ফেলিয়া দিয়া একবার দেশের মনকে পাইবার জন্য দেশী প্রণালীতে চেষ্টা করিয়া দেখিব না কি? কারণ

পৃ ১১, শেষ ছত্রে ‘কিন্তু’র পরে—

 ৯দেশের হৃদয়ের প্রতি দৃক্‌পাতমাত্র না করিয়া,

পৃ ১৫, ত্রয়োদশ ও চতুর্দশ ছত্রের অন্তর্বর্তী—

 ১০এ কথা শুনিবামাত্র যেন আমাদের মধ্যে হঠাৎ একদল লোক অত্যন্ত উত্তেজিত হইয়া না ওঠেন—এ কথা না বলিয়া বসেন যে, এই মেলাগুলির প্রতি গবর্মেণ্টের অত্যন্ত ঔদাসীন্য দেখা যাইতেছে, অতএব আমরা সভা করিয়া কাগজে লিখিয়া প্রবলবেগে গবর্মেণ্টের সাঁকো নাড়াইতে শুরু করিয়া দিই, মেলাগুলার মাথার উপরে দলবল-আইন-কানুন-সমেত পুলিশ কমিশনার ভাঙিয়া পড়ুক, সমস্ত এক দমে পরিষ্কার হইয়া যাক। ধৈর্য ধরিতে হইবে—বিলম্ব হয়, বাধা পাই, সেও স্বীকার, কিন্তু এ-সমস্ত আমাদের নিজের কাজ। চিরকাল ঘরের লক্ষ্মী আমাদের ঘর নিকাইয়া আসিয়াছেন, ম্যুনিসিপালিটির মজুর নয়। ম্যুনিসিপালিটির সরকারি ঝাঁটায় পরিষ্কার করিয়া দিতে পারে বটে, কিন্তু লক্ষ্মীর সম্মার্জনীতে পবিত্র করিয়া তোলে এ কথা আমরা যেন না ভুলি।

পৃ ১৫, অষ্টাদশ ও উনবিংশ ছত্রের মধ্যে—

 ১১এইখানে সবিনয়ে একটি কথা বলিতে ইচ্ছা করি। আমি যে একটা-নূতন-পন্থা-উদ্‌ভাবনকারী দলের মধ্যে একজন এরূপ স্পর্ধার লেশমাত্র

১০৫