বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বদেশী সমাজ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

স্বদেশী সমাজ

সমাজের শূন্য রাজভবনে এই দ্বিজোত্তমকে মুক্তকণ্ঠে আহ্বান করিতেছি। আপনারা সকলেও সমস্ত ক্ষুদ্রতর্ক ও কর্মহানিকর দ্বিধা, সমস্ত ব্যক্তিগত সংস্কারগত পক্ষপাতিত্ব, পরিহার করিয়া অদ্য সমস্বরে আমার সমর্থন করুন; অধিনায়ককে স্বেচ্ছাক্রমে বরণ করিয়া তাঁহার অধীনতা -স্বীকারপূর্বক আপনাকে স্বাধীন করুন এবং অদ্য হইতে ভিক্ষার ঝুলি-কাঁথা সমস্ত ছাই করিয়া পুড়াইয়া দেশের কার্যে দেশকে যথার্থভাবে প্রবৃত্ত করুন।

পৃ ৩২, অষ্টাদশ ও উনবিংশ ছত্রের মধ্যে—

 ১৫আমাদের ভারতের মনীষী ডাক্তার শ্রীযুক্ত জগদীশচন্দ্র বস্তুতত্ত্ব উদ্ভিদ্‌তত্ত্ব ও জন্তুতত্ত্বের ক্ষেত্রকে এক সীমানার মধ্যে আনিবার পক্ষে সহায়তা করিয়াছেন—মনস্তত্ত্বকেও যে তিনি কোনো একদিন ইহাদের এক কোঠায় আনিয়া দাঁড় করাইবেন না, তাহা বলিতে পারি না।

পৃ ৩৪, বর্জিত শেষাংশ—

 ১৬একবার স্বীকার করো মাতার সেবা স্বহস্তে করিবার জন্য অদ্য আমরা প্রস্তুত হইলাম; একবার স্বীকার করো যে, দেশের উদ্দেশে প্রত্যহ আমরা পূজার নৈবেদ্য উৎসর্গ করিব; একবার প্রতিজ্ঞা করো জন্মভূমির সমস্ত মঙ্গল আমরা পরের কাছে নিঃশেষে বিকাইয়া দিয়া নিজেরা অত্যন্ত নিশ্চিন্তচিত্তে পদাহত অকালকুষ্মাণ্ডের ন্যায় অধঃপাতের সোপান হইতে সোপানান্তরে গড়াইতে গড়াইতে চরম লাঞ্ছনার তলদেশে আসিয়া উত্তীর্ণ হইব না।

১১৬