স্বদেশী সমাজ : সংবিধান
ছাত্র-সামাজিকগণকে বৎসরে আট আনা কর দিতে হইবে।
সমাজে প্রবেশকালে প্রত্যেককে প্রবেশিকা এক টাকা দিতে হইবে।
কাহারও আয়ের পরিমাণ সম্বন্ধে কোনোরূপ আলোচনা বা অনুসন্ধান করা হইবে না।
বিবাহাদি ক্রিয়াকর্মে সামাজিকগণ যে ব্যয় করিবেন তাহার অন্তত শতকরা আট আনা সমাজে দান করিতে হইবে।
প্রত্যেক সামাজিকের বাড়ি একটি করিয়া বাক্স থাকিবে। এই বাক্সে পরিবারস্থ ব্যক্তিগণের স্বেচ্ছাদত্ত খুচরা দান জমা হইবে। মাসের শেষে এই দান সমাজের বাক্সে গৃহীত হইবে। কোন্ বাক্স হইতে কত গৃহীত হইল তাহা যাহাতে অগোচর থাকে, সেইরূপ উপায় অবলম্বিত হইবে।
কর-আদায় সম্বন্ধে কোনো সামাজিককে কোনো অনুরোধ করা হইবে না। তাঁহাদের নিজের প্রতি সম্পূর্ণ নির্ভর করা হইবে।
কর আদায় না হইলেও তাঁহাদিগকে সমাজ হইতে অপসারিত করা হইবে না।
যাঁহারা অধিনায়কের আদেশ মানিবেন না, সমাজের বিধান লঙ্ঘন করিবেন, সমাজের মান্য ব্যক্তিগণকে অপমান করিবেন, সামাজিকগণকে বিদ্রোহী করিবার চেষ্টা করিবেন, বিশেষ কর্মে নিযুক্ত হইয়া কর্মক্ষেত্রে বারম্বার অনুপস্থিত থাকিবেন, তাঁহাদিগকে তৎসম্বন্ধে অধিনায়ক সতর্ক করিলে পর যদি তাঁহারা সমাজনির্দিষ্ট প্রায়শ্চিত্তবিধি অনুসারে দণ্ড স্বীকার-পূর্বক আচরণ সংশোধন না করেন, তবে অধিনায়কের আদেশঅনুসারে তাঁহাদিগকে সমাজ হইতে অপসারিত করা হইবে।
সমাজের বিচারে কোনো সামাজিক সমাজবিরুদ্ধে গুরুতর অপরাধ করিলে সমাজের বারো আনা লোকের সম্মতিক্রমে সামাজিকগণ তাঁহার
৬৩