স্বদেশী সমাজ
মধ্যে প্রচার ও সর্বতোভাবে সাধারণের মধ্যে সুনীতি ধর্মভাব একতা স্বদেশানুরাগ বৃদ্ধি করিবার চেষ্টা।
৬। প্রতি পল্লীতে একটি চিকিৎসক ও ঔষধালয় স্থাপন করা এবং অপারগ অনাথ ও অসহায় ব্যক্তিগণের নিমিত্ত ঔষধ পথ্য সেবা ও সৎকারের ব্যবস্থা করা।
৭। পানীয় জল, নদী, নালা, পথ, ঘাট, সৎকারস্থান, ব্যয়ামশালা ও ক্রীড়াক্ষেত্র প্রভৃতির ব্যবস্থা করিয়া স্বাস্থ্যের উন্নতির চেষ্টা।
৮। আদর্শ কৃষিক্ষেত্র বা খামার-স্থাপন ও তথায় যুবক বা অন্য পল্লীবাসীদিগকে কৃষিকার্য বা গোমহিষাদির পালন-দ্বারা জীবিকাউপার্জনোপযোগী শিক্ষা প্রদান ও কৃষিকার্যের উন্নতিসাধনের চেষ্টা।
৯। দুর্ভিক্ষনিবারণার্থে ধর্মগোলা-স্থাপন।
১০। গৃহস্থ স্ত্রীলোকেরা যাহাতে আপন আপন সংসারের আয় বৃদ্ধি করিতে পারেন এবং অসহায় হইলে সংসারের ভার গ্রহণ করিতে পারেন, তদরূপ শিল্পাদি শিক্ষা দেওয়া ও তদুপযোগী উপকরণ সংগ্রহ করা।
১১। সুরাপান বা অন্যরূপ মাদকদ্রব্য ব্যবহার হইতে লোককে নিবৃত্ত করা।
১২। মিলনমন্দির ক্লাব-স্থাপন ও তথায় সমবেত হইয়া পল্লীর এবং স্বদেশের হিতার্থে সমস্ত বিষয়ের আলোচনা।
১৩। পল্লীর তত্ত্ব-সংগ্রহ: অর্থাৎ, জনসংখ্যা, স্ত্রী, পুরুষ, বালকবালিকার সংখ্যা, বিভিন্ন জাতির সংখ্যা, গৃহসংখ্যা, জন্ম-মৃত্যুর সংখ্যা, অধিবাসিগণের স্থানত্যাগ ও নূতন বসতি, বিভিন্ন ফসলের অবস্থা, কৃষির ও বিভিন্ন ব্যবসার উন্নতি অবনতি, বিদ্যালয় পাঠশালা ও ছাত্র ও ছাত্রী -সংখ্যা, ম্যালেরিয়া (জ্বর) ওলাউঠা বসন্ত ও অন্যান্য মহামারীতে আক্রান্ত
৬৬