বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বদেশী সমাজ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অহেতুক জলকষ্ট

ও ভাষার অসংযম দেখিয়া আশ্চর্য হইতে হয়। দেশের দুঃখে বাস্তবিকই যদি তাঁহারা এত অধিক ব্যথা পান, তবে যে-সকল দুঃখ নিজেরা দূর করিতে পারেন সাহস করিয়া তাহা দূর করিতে চেষ্টা করুন। আর শ্রীমতী কনিষ্ঠার প্রতি আমার নিবেদন এই যে, তাঁহার ঘরের মধ্যে যে অনাবশ্যক অন্যায় জলকষ্ট আছে তাহা নিবারণ করিবার জন্য তাঁহার যতটুকু শক্তি আছে তাহা যদি প্রয়োগ করিতে পারেন, তবে দেশের জলাভাবের কথা উত্থাপন করিবার অধিকার তাঁহার জন্মিবে এবং কর্তব্যবিমুখ নরনারীকেও সবলে তিরস্কার করিতে পারিবেন।

 আষাঢ় ১৩১২

৭৩