সঞ্চয়ন
বসিয়া আছি যে, এখন কেবল গবর্মেণ্ট্কে তাহার কর্তব্য স্মরণ করাইয়া দিলেই হইল! সত্য বটে পরাধীন জাতি নিজের সমস্ত হিত নিজে সাধন করিতে পারে না, কিন্তু যতখানি পারে ততখানি সাধন করাই তাহার প্রথম কর্তব্য, গবর্মেণ্টের কাছে ভিক্ষা চাওয়া বা গবর্মেণ্ট্কে পরামর্শ দিতে যাওয়া পরে হইতে পারে বা তাহার আনুষঙ্গিক-স্বরূপে হইতে পারে।
....কেবল মাত্র পরকে কাজ করিতে অনুরোধ করিবার জন্য তোমরা যে টাকাটা সঞ্চয় করিতেছ সেই টাকায় নিজে কাজ করিলেই ভালো হয়, এই আমার কথার মর্ম।...
যাঁহারা যথার্থ দেশহিতৈষী তাঁহারা দেশের অল্প উপকারকে নিজের অযোগ্য বলিয়া ঘৃণা করেন না। তাঁহারা ইহা নিশ্চয় জানেন যে যদি হাঙ্গাম করা উদ্দেশ্য না হয়, দেশের উপকার করাই বাস্তবিক উদ্দেশ্য হয়, তবে অল্পে অল্পে একটু একটু করিয়া কাজ করিতে হয়। তাহাতে এক রাতের মধ্যে যশস্বী হওয়া যায় না বটে, মোটা মোটা কথা বলিবার সুবিধা হয় না বটে, কিন্তু দেশের উপকার হয়। তাঁহারা ইহা জানেন যে, মস্ত মস্ত উদ্দেশ্য জাহির করিলে দেশের যত না কাজ হয়, ছোটো ছোটো কাজ করিলে তাহার চেয়ে বেশি হয়। ...
২
প্রেমের ধর্ম এই, সে ছোটোকেও বড়ো করিয়া লয়। ...
আত্মপরতা অপেক্ষা স্বদেশপ্রেম যাহার বেশি সেই প্রাণ ধরিয়া স্বদেশের ক্ষুদ্র দুঃখ ক্ষুদ্র অভাবের প্রতি মন দিতে পারে; সে কিছুই ক্ষুদ্র বলিয়া মনে করে না।...
৭৫