স্বদেশী সমাজ
...যদি স্বদেশপ্রেম শিক্ষা দিতে হয় তবে সে পিতামহদের নাম উল্লেখ করিয়া সিন্ধু হইতে ব্রহ্মপুত্র বিকম্পিত করিয়া ‘অ্যাজিটেট’করিয়া বেড়াইলে হইবে না। হাতে-কলমে এক-একজন করিয়া স্বদেশীয়ের সাহায্য করিতে হইবে।... আমাদের সন্তানরা যখন দেখিবে চারি দিকে স্বদেশীয়েরা স্বদেশীয়ের সাহায্য করিতেছে, তখন কি আর স্বদেশপ্রেম-নামক কথাটা তাহাদিগকে ইংরাজের গ্রন্থ হইতে শিখিতে হইবে? তখন সেই ভাব তাহারা পিতার কাছে শিখিবে, মাতার কাছে শিখিবে, ভ্রাতাদের কাছে শিখিবে, সঙ্গীদের কাছে শিখিবে।... তখন আমাদের দেশের সম্ভ্রম রক্ষা হইবে, আমাদের আত্মমর্যাদা বৃদ্ধি পাইবে, তখন আমরা স্বদেশে বাস করিব, স্বজাতিকে ভাই বলিব। আজ আমরা বিদেশে আছি, বিদেশীয়দের হাজতে আছি—আমাদের সম্ভ্রমই বা কী—আস্ফালনই বা কী! আমাদের স্বজাতি যখন আমাদিগকে স্বজাতি বলিয়া জানে না তখন কাহার কাছে কোন্ চুলায় আমরা অ্যাজিটেট করিতে যাইব?
তবে অ্যাজিটেট করিতে যাইব কি ইংরাজের কাছে!...
... ইংরাজের সমকক্ষ হইবার জন্য ইংরাজের কাছে হাতজোড় করিতে যাওয়া এই বা কেমনতর তামাসা? সমকক্ষ আমরা নিজের প্রভাবে হইব না? আমরা নিজের জাতির গৌরব নিজে বাড়াইব না? নিজের জাতির শিক্ষা বিস্তার করিব না? নিজের জাতির অপমানের প্রতিবিধান করিব না? অসম্মান দূর করিব না? ...
... যথার্থ স্থায়ী ও ব্যাপক উন্নতি কি আমাদের নিজের ভাষা, নিজের সাহিত্য, নিজের গৃহের মধ্য হইতে হইবে না!...
...এখনই যথার্থ পৃথিবীর ভূ-পবলিক তৈরি হইয়াছে। আগে যেখানে ছিল মহাশিখর, এখন সেখানে হইয়াছে মহাদেশ। আমাদের এই তরুণ সমাজে আমাদের এই ভাবিতে হইবে—কবে আমাদের সেই
৭৬