এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
‘যে দেশে জন্মেছি কী উপায়ে সেই দেশকে সম্পূর্ণ আপন করে তুলতে হবে’, এ বিষয়ে জীবনের বিভিন্ন পর্বে রবীন্দ্রনাথ বারবার যে আলোচনা করিয়াছেন তাহার কেন্দ্রবর্তী হইয়া আছে ‘স্বদেশী সমাজ’ (১৩১১) প্রবন্ধ। সেই প্রবন্ধ ও তাহার আনুষঙ্গিক যে-সকল রচনা ও তথ্যের সন্ধান পাওয়া গিয়াছে, তাহার অধিকাংশ বর্তমান গ্রন্থে সংকলিত।
ইহাকে বিশেষভাবেই বিশ্বভারতী কর্তৃক ইতিপূর্বে প্রকাশিত ‘পল্লীপ্রকৃতি’ গ্রন্থের পরিপূরক-রূপে গণ্য করা যাইতে পারে।