বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বামিজীর সহিত হিমালয়ে - ভগিনী নিবেদিতা (১৯৫১).pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ড্রেন্থানের মন্দির

মুসার যুগে প্রচলিত বিধি-নিষেধ গ্রহণ করিতেছেন, আমি এইরূপ একখানি চিত্র দেখিয়াছি। তাহাতে সাধুদ্বয়ের মস্তক সম্পূর্ণ মুণ্ডিত। বৌদ্ধযুগের প্রাক্‌কালীন হিন্দুধর্মে সন্ন্যাসী ও সন্ন্যাসিনী দুই-ই বর্ত্তমান ছিল। ইউরোপ নিজ ধর্ম্মসম্প্রদায়গুলি থিবেইড[] হইতে পাইয়াছে।”

 প্রশ্ন—এই হিসাবে তাহা হইলে আপনি ক্যাথলিক ধর্ম্মের ক্রিয়াকাণ্ডকে আর্য্য ক্রিয়াকাণ্ড বলিয়া স্বীকার করেন?

 উত্তর—হাঁ। প্রায় সমগ্র ঈশাহী ধর্ম্মই আর্য্যধর্ম্ম বলিয়া আমার বিশ্বাস। আমার মনে হয়, খৃষ্ট বলিয়া কখনও কেহ ছিল না। আমার ক্রীট দ্বীপের অদূরে সেই স্বপ্ন[] দেখা অবধি বরাবর এই সন্দেহ। আলেকজান্দ্রিয়ায় ভারতীয় এবং মিসরীয় ভাবের সংমিশ্রণ


  1. ষ্ট্যাসিউস—প্রণীত থীব্‌স্‌-সম্বন্ধীয় ল্যাটিন কাব্য খ্রীষ্টীয় প্রথম শকাব্দীতে রচিত। থীব্‌স্‌ প্রাচীন গ্রীসের এক অংশের সমৃদ্ধ রাজধানী ছিল। সিংহাসনার্থী ভ্রাতৃদ্বয়ের যুদ্ধই উক্ত গ্রন্থের বিষয়।
  2. ১৮৯৭ খ্রীষ্টাব্দের জানুয়ারী মাসে ভারত–প্রত্যাগমনের পথে নেপল্‌স্‌ হইতে পোর্ট সৈয়দ আসিবার সময় স্বামিজী স্বপ্ন দেখেন যে, এক শ্মশ্রুধারী বৃদ্ধ তাঁহার সম্মুখে উপস্থিত হইয়া তাঁহাকে বলিল, “এই ক্রীট দ্বীপ” এবং তিনি যাহাতে পরে উহাকে চিনিতে পারেন, এই জন্য উক্ত দ্বীপের একটী স্থান তাঁহাকে দেখাইয়া দিল। উক্ত স্বপ্নের মর্ম্ম এই ছিল যে, ঈশাহী ধর্ম্মের উৎপত্তি ক্রীট দ্বীপে এবং এতৎম্বন্ধে সে তাঁহাকে দুইটা ইউরোপীয় শব্দ শুনাইল,—তাহাদের মধ্যে একটা থেরাপিউটী’ (Therapeute)—এবং বলিল উভয়ই সংস্কৃতশব্দজ। থেরাপিউটী শব্দের অর্থ—থেরা অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুগণের পুত্রগণ (পিউটী, সংস্কৃত পুত্র-শব্দজ)। ইহা হইতে স্বামিজী যেন বুঝিয়া লন যে, ঈশাহীধর্ম্ম বৌদ্ধধর্ম্মের একদল প্রচারক হুইতে উদ্ভূত হইয়াছে, ইহাই তাহার অভিপ্রেত ছিল। ভূমির দিকে অঙ্গুলি নির্দ্দেশ করিয়া বৃদ্ধ আরও বলিল, “প্রমাণ সব এখানেই আছে, খুঁড়িলেই দেখিতে পাইবে!”

৯৭