বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৷৵৹

ছিলেন এবং নানারূপ অবস্থান্তরের মধ্য দিয়া কিন্‌থাপ দেশে ফিরিয়া আসেন। তাঁহার অভিযান বিবরণ প্রথমে অনেকে অলীক বলিয়া মনে করেন কিন্তু ভারতীয় জরিপ বিভাগ বিবিধ প্রমাণের দ্বারা জানিতে পারেন যে তাঁহার অভিযান বিবরণ অসত্য নহে। [The Survey story he gave of his wanderings was so romantic that many disbelieved him, but the Department trusted his account officially; and, indeed, later his discoveries were proved true. Kintup received just reward for his devotion. The Geographical Society honoured him, while the Indian Government gave him Order of Commander of the Indian Empire and a gift of a prosperous village where he could spend the remainder of his days.] ভৌগোলিকসমিতি এবং ব্রিটিশ গভর্ণমেণ্ট এই দুঃসাহসিক অভিযানকারীকে তাঁহার অভিযানের পুরস্কারস্বরূপ সি, আই, ই উপাধি দান করেন এবং একখানি গ্রাম জায়গীরস্বরূপ দিয়াছিলেন। কিন্‌থাপ তাঁহার শেষ জীবন এইভাবে নিরাপদে ও শান্তিতে অতিবাহিত করিয়াছিলেন।

 ‘এভারেষ্ট—অভিযান’ সম্পর্কে কোনও কল্পনা যখন ইউরোপীয় ভৌগোলিক সমিতি করেন নাই, সে সময়ে হরিরাম বা “M. H.” পর্য্যটকরূপে এভারেষ্ট অভিযানে অগ্রসর হইয়াছিলেন। তিনি নেপালের অন্তর্গত কোশি নদীর পথে অগ্রসর হইয়া, এভারেষ্ট গিরিশৃঙ্গের পশ্চিম দিকে অবস্থিত ২০,০০০ ফিট উচ্চ দুর্গম গিরিবর্ত্ম অতিক্রম করিয়া তিব্বতের সীমান্তবর্ত্তী গিরিশ্রেণীর উত্তর দিকের দিঙ্গ্রি (Dingri) নামক স্থানে উপনীত হন। এভারেষ্টের উত্তরাংশের অভিনব ভৌগোলিক বিবরণ তিনি সংগ্রহ করিয়াছিলেন, কিন্তু সম্মুখস্থ দুরধিগম্য তুষারমৌলি