বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পণ্ডিত কিষণ সিংহ

নাগচুখা এবং জামা জেলার সীমা নির্দ্দেশ করিতেছে। জামাতে প্রায় ১,৫০০ যাযাবরদের শিবির রহিয়াছে। এই জেলার শাসনকর্ত্তা হইতেছে চীনা আম্‌বান্‌রা। উহারা সিনিংফুতে থাকে।

 ৫ই অক্টোবর জিয়ারোতে আসিলাম। এখানকার উচ্চতা ১৪,৫৪০ ফিট।

বর্ব্বরের দেশে

 ৬ই, ৭ই অক্টোবর। ক্রমাগত চলিতে চলিতে ৮ই অক্টোবর ট্যাঙ্গি পর্ব্বতশ্রেণীর কাছে আসিলাম। এখান হইতে নিকটে ও দূরে চিরতুষারাবৃত কয়েকটা পর্ব্বতশৃঙ্গ দেখিতে পাইলাম। আমরা অতি কষ্টে ট্যাঙ্গা গিরিপথ দিয়া চলিতে লাগিলাম। পথটি প্রায় দুই ফিট্‌ গভীর বরফে ঢাকা ছিল। সম্ভবতঃ পূর্ব্বদিন রাত্রিকালে বরফ পড়িয়া এইরূপ অবস্থা হইয়াছে। ট্যাঙ্গা পর্ব্বতশ্রেণী বিশেষ দীর্ঘ। পশ্চিম দিক্ হইতে পূর্ব্ব দিকে বিস্তৃত রহিয়াছে। এবং এই গিরিশ্রেণীর গায়ে অনেক চিরতুষারাবৃত পর্ব্বতশৃঙ্গ দেখিতে পাওয়া যায়। জাগরা জেলার ইহা উত্তর সীমা। এ অঞ্চলে প্রায় ১,০০০ হাজার যাযাবরদের শিবির আছে।

 ট্যাঙ্গা গিরিবর্ত্ম হইতে প্রায় ১০০ একশত মাইল দূরে আম্‌দো জেলা। ঐখানে মাঝে মাঝে পার্ব্বত্য অসভ্য যাযাবরেরা

৮৩