পণ্ডিত কিষণ সিংহ
ন্যাকড়ে বাঘ, হ্যাগি এক জাতীয় শৃগাল, ঈ,—বন্য বিড়াল, কিলুয়াং বুনো গাধা।
রিগোং—খরগোষ। আবোরা ল্যাজবিহীন ইন্দুর, ডেমো ধূসর ভল্লুক। ডেমোর আবার অন্য একটি জাতি আছে তাহার নাম মাইড্। ইহাদের পা দুইটি ঠিক্ মানুষের মত। এই জাতীয় ভালুকেরা ভয়ানক হিংস্র হইয়া থাকে। অনেক সময় ইহাদিগকে মানুষের মত সোজা হইয়া চলিতে দেখা যায় এবং ঐভাবে সোজা হইয়া মানুষের মত পথ চলিয়া মানুষকে কাছে পাইলেই আক্রমণ করে। রাত্রিকালে এই দুর্গম স্থানে তিন ফিট গভীর বরফ পড়িয়াছিল। এই যায়গাটি ছিল অত্যন্ত বিপদসঙ্কুল। বন্য-পশুর আক্রমণের ভয়ও যেমন, তেমনি দস্যু-ডাকাতদের আক্রমণের আশঙ্কাও বড় একটা কম ছিল না। এই জন্য আমরা দশজন, দশজন করিয়া এক একটি দল বাঁধিয়া সারা রাত্রি পাহারা দিয়াছিলাম।
৯ই অক্টোবর। আমরা আবার যাত্রা আরম্ভ করিলাম। মাত্র ছয় মাইল পথ গিয়াছি, এইরূপ সময়ে একদল অশ্বারোহী দস্যুর সঙ্গে পথে সাক্ষাৎ হইল। তাহারা সংখ্যায় ছিল মাত্র পাঁচজন। দস্যু কয়জন আমাদের কাছে আসিয়া পড়িলে আমরা জিজ্ঞাসা করিলাম, তাহারা কোথা হইতে আসিয়াছে? দস্যুরা বলিল যে তাহারা জাগরা অঞ্চল হইতে আসিতেছে। এই দস্যুদল আমাদের সঙ্গীয় পশুদল অপহরণ করিবার জন্য অনেক
৮৫