হিমালয়-অভিযান
শাখাই ৪০ হাতের বেশী চওড়া হইবে না। এই বৃহত্তম নদীটি তাহার মধ্যস্থ দ্বীপ ইত্যাদি সহকারে ৮০০ পায়ের বেশী প্রশস্ত হইবে। তবে গভীরতা তেমন বেশী নাই। তিন ফিটের অধিক গভীরতা কোথাও নাই। শাখা নদীগুলির তীর কর্দ্দমময়। আমাদের একটা ঘোড়ার নদী পার হইবার সময় বুক পর্য্যন্ত ডুবিয়া গিয়াছিল। কোনরূপে আমরা তাহাকে উদ্ধার করিতে পারিয়াছিলাম।
নদীর পার একরকম কাঁটা-গুল্মে ঢাকা ছিল। তিব্বতীয়েরা ইহাদিগকে ‘তারু’ বলে। এই গুল্মগুলি এক ফুট পরিমাণ উঁচু হয়। নদীর পারেই জন্মিয়া থাকে। এই নদী এইখানে তিব্বত ও চীন সীমান্তরেখা নির্দ্দিষ্ট করিয়া দিয়াছে। আমরা উচ্চতার পরিমাণ করিলাম। স্ফুটনাঙ্কে দেখিলাম উচ্চতা হইবে ১৪,৬৬০ ফিট্। আমরা চলিতে চলিতে একটি গিরিপথ পাইলাম। এই পথটি বেশ একটু কঠিন চড়াই। গিরিবর্ত্মটি পার হইয়া পাঁচ মাইল পথ চলিয়া প্রায় ৩৭ মাইল দূরে আবার একটি তুষারাবৃত গিরিশৃঙ্গ দেখিতে পাইলাম। আমরা বুখমাঙ্গনি নামক একটি স্থানে রাত্রির মত বিশ্রাম করিলাম। আমরা যতই নদীর বাঁ পার দিয়া চলিতেছি, ততই মিষ্টি জল আর পাইতেছি না। আশ্চর্য্যের বিষয় এই যে, এই পথের গিরিশৃঙ্গের উপর কিংবা সমতল ভূমিতে কোথাও গাছ-পালা
৮৮