বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

করিবার ব্যবস্থা করিলাম। এখানে প্রায় এক ফুট পরিমাণ বরফ পড়িয়াছিল। পথটী বেশ ভাল, সে কথা আগেই বলিয়াছি।

 ১৫ই অক্টোবর।  / মাইল পথ চলিয়া আমরা চাচু বা লবণের নদীর সহিত আর একটী নদীর সঙ্গমস্থলে পৌছিলাম। আশ্চর্য্যের বিষয় এই যে নদীর সঙ্গমস্থলের জল বেশ সুস্বাদু। আমরা এখান হইতে ৭ মাইল মাত্র পথ চলিয়া দুঙ্গবুড়ান্যাডামো নামক স্থানে অবস্থান করিলাম। আমাদের এখানে দুই দিন থাকিতে হইয়াছিল, কেননা দুই রাত্রি ক্রমাগত বরফ পড়ায় পথঘাট সব ঢাকিয়া গিয়াছিল সেই জন্য পথঘাটের চিহ্ন একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল। দুইদিন পরে বরফ পড়া একটু কমিলে পর পথের কিছু কিছু চিহ্ন দেখা গেল! কিন্তু সে পথ প্রস্তরাবৃত ও সংকীর্ণ ছিল।

 ১৭, ১৮ এবং ১৯শে অক্টোবর। এই তিন দিন ক্রমান্বয়ে পথ চলিয়া আমরা কোকোশিলি নামক স্থানে আসিয়া পৌঁছিলাম। এখানকার উচ্চতা হইবে প্রায় ১৩,৪৩০ ফিট। এ সময়ে দিনরাত্রি সমান ভাবে বরফ পড়িতেছিল। আমরা এখানে বাধ্য হইয়া দুই দিনের জন্য আট্‌কা পড়িয়া গেলাম। আমাদের সঙ্গীয় পশুগুলি বরফের জন্য বিশেষ কষ্ট পাইতেছিল। এজন্য আমাদের সহযাত্রী বণিকগণের সহিত অগ্রসর হইবার সুযোগ ছিল না। এখানে দস্যু-ডাকাতের উপদ্রব ছিল না সেজন্য আমরা এই দারুণ

৯০