হিমালয়-অভিযান
এই যাত্রীদল নানাভাবে সাহায্য করিতে আসিলেন। প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্যাদি দিতে চাহিলেন, আমরা ইঁহাদের নিকট হইতে মাত্র পাঁচ সের সাত্তু লইয়াছিলাম।
বেলা প্রায় দ্বিপ্রহরের সময় মা-চু বা চুমার নদীর তীরে আসিলাম। হ্রদ হইতে ইহা মাত্র ৪১২ মাইল দূরে অবস্থিত। আমরা নদী পার হইবার জন্য খেয়া নৌকার খোঁজ করিতে লাগিলাম কিন্তু কোথাও তাহার সন্ধান মিলিল না।
নদীটীর জল প্রায় আধাআধি জমিয়া বরফ হইয়া গিয়াছিল। তবে উহার উপর দিয়া মালপত্র, ঘোড়া ও লোকজন লইয়া পার হইবার মত বরফ কঠিন না হওয়ায় আমরা একটা চিন্তায় পড়িয়া গেলাম! কি ভাবে পার হইব তাহাই হইল চিন্তার বিষয়।
যাযাবরের দেশ
আমরা ২৭শে অক্টোবর তারিখ, এগার মাইল দূরে যাইয়া নদী পার হইলাম। নদী পার হইয়া অল্প একটু পরেই আমাদের চড়াই উত্তীর্ণ হইতে হইল, এই পথটি ছিল প্রায় এক মাইল দীর্ঘ। এই ভাবে চলিতে চলিতে প্রায় আট মাইল দূরে একটি বেশ বড় পাহাড়ের কাছে আসিলাম, এই পাহাড়ের নীচে অনেকটা যায়গা জুড়িয়া সমতলক্ষেত্র। এখানে
৯২