বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

অবস্থান কালে যে স্ফুটনাঙ্ক দেখিয়াছিলাম, তাহাতে এখানকার উচ্চতা ১২,০১০ ফিট জানিতে পারিলাম।

পাহাড়ের বুকে মরুভূমি

 আমরা এখান হইতে আমাদের প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি সংগ্রহ করিলাম এবং কতকগুলি ভারবাহী জন্তু কিনিয়া লইলাম।

 ৩রা নভেম্বর। আজ পুনরায় যাত্রা আরম্ভ করিলাম। প্রায় সাড়ে আট মাইল পথ চলিয়া একটা নদীর তীরে আসিয়া রাত্রির মত তাঁবু ফেলিলাম। আমরা যেখানে ছিলাম সেখান হইতে প্রায় চারি মাইল এবং ছয় মাইল দূরে দুইটী শাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা গিয়াছিল।

 ৪ঠা নভেম্বর। আজ আমরা সাত মাইল পথ চলিয়া নৈচি নদীর কাছে আসিলাম। নৈচি নদীর আর একটী নাম গোল। নদীটি প্রায় চল্লিশ হাত চড়া হইবে—জল দুই ফিটের বেশী গভীর নয় কিন্তু স্রোতোধারা অত্যন্ত প্রবল। এই নদীর সঙ্গে আর একটী নদী আসিয়া মিলিয়াছে—সেই নদীর বুকে জল অতি অল্প, শুধু বড় বড় শিলার স্তূপ এদিকে ওদিকে ছড়াইয়া আছে। এখান হইতে আবার যাত্রা শুরু করিলাম এবং অল্প সময়ের মধ্যেই ফাগ্‌লাগা নামক স্থানে আসিয়া পৌঁছানো গেল। চারিদিক

৯৮