৷৷৹
দুর্গম অভিযানের বিবরণ “Journal of the Budhist Text and Anthropological Society র প্রকাশিত পত্রিকার Vol. VII, 1899 হইতে সঙ্কলন করিয়াছি।
“A Lay Of Lachen” নামক কবিতায় মাননীয় কোলম্যান্ ম্যাকলে [Late Hon’ble Colman Macaulay] শরৎচন্দ্র সম্বন্ধে লিখিয়াছেন:
...Sarat Chandra, hardy son
Of soft Bengal, whose wondrous store
Of Buddhist and Tibetan lore
A place in fame’s bright page has won,
Friend of the Tashu Lama’s line,
Whose eyes have seen, the gleaming shrine,
Of holy Lhassa came to show
The wonders of the land of snow.”
আমরা এতদিন পর্যন্ত কেবল বিদেশী পর্য্যটকগণের অভিযান বিবরণই পড়িয়া আসিয়াছি। লিভিংষ্টোন্, আয়ার, বার্ক, ষ্ট্যান্লি, স্ভেন হেডিনের আবিষ্কার ও দুঃসাহসিক অভিযানের আখ্যায়িকাই আমাদের বালকবালিকারা এবং তরুণ-তরুণীরা শুনিয়া আসিতেছে, কিন্তু এই ভারতীয় বীরেরা, এভারেষ্ট, কাঞ্চনজঙ্ঘা, তিব্বত, মোঙ্গোলিয়া ও সিন্ধুনদের এবং ব্রহ্মপুত্র নদের উৎস সন্ধানে গিয়া নানাদেশ, নানা অপরিজ্ঞাত জাতি, হ্রদ, নদী ও বিভিন্ন দেশের যে বিবিধ তথ্য সংগ্রহ করিয়া আনিয়াছেন তাহাত আমরা জানিতাম না।
আমরা বাল্যকালে শুনিয়াছিলাম ষোড়শ বৎসর বয়সে রাজা রামমোহন রায় তিব্বত গমন করেন। এ সম্বন্ধে বর্ত্তমান যুগের অনেক ঐতিহাসিক সন্দিহান ছিলেন, সম্প্রতি বন্ধুবর ডক্টর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ সেন, এম-এ, বি. লিট (অক্সন), পি-এইচ-ডি মহাশয় দিল্লীর দপ্তরে