পণ্ডিত কিষণ সিংহ
প্রায় একশত মাইল উত্তর-পশ্চিমে হাজির নামক স্থান। তৈচিনার জেলার সর্দ্দার ঝাসা এখানে বাস করেন। হাজিরে বহু লোকের বাস। প্রায় পাঁচশত শিবির আছে এবং এখানকার কোনও কোনও অধিবাসী বেশ ধনী। তাহাদের পাঁচশত টাট্টু ঘোড়া এবং পাঁচ হাজারের উপর ছাগল এবং ভেড়া আছে। তৈচিনা জেলার বর্ব্বর অধিবাসীরা হাজির হইতে প্রায় ১৫০ শত মাইল পশ্চিমে বাস করে। তাহারা যেখানে বাস করে তাহার অল্প দূরেই এক বিস্তৃত সমতলভূমি, উহার বিস্তার প্রায় ১৫০ মাইল হইবে। কোনও লোকজনের বসতি সেখানে নাই। ঐ বিজন সমতলক্ষেত্রের পূর্ব্ব দিকে খোটান অবস্থিত।
খোটানে তাঁথাস্ নামক এক জাতীয় লোক বাস করে। ইহারা মাথায় শাদা পাগড়ি বাঁধে। তাঁথাস্রা সময়ে সময়ে শিকার করিবার জন্য এই বিস্তীর্ণ সমতলভূমি পার হইয়া যাযাবরদের দেশে আসে। তখন তাহারা যাযাবরদের শিবিরেই বাস করিয়া থাকে। এখানে শোনা গেল প্রায় ছয় বৎসর পূর্ব্বে সাতজন তাঁথাস্ নিরীহ যাযাবরদের শিবিরে আসিয়া আশ্রয় লইয়াছিল—কিছুদিন থাকিবার পর একদিন রাত্রিকালে তাহারা সেই যাযাবরদিগকে কাটিয়া ফেলিয়া তাহাদের গৃহপালিত পশু ইত্যাদি লইয়া পলাইয়া গিয়াছিল। এই দুর্ঘটনার পর হইতে
১০৩