হিমালয়-অভিযান
মোঙ্গোলীয় যাযাবরেরা এই বিজন প্রান্তরের সীমান্ত প্রদেশে বাস করে না।
মোঙ্গোলীয় স্ত্রীলোকেরা কোনরূপ অলঙ্কার পরে না বলিলেই চলে। তাহারা পায়ের গোড়ালি পর্য্যন্ত ঝুলিয়া পড়ে এইরূপ একপ্রকার পোষাক পরে। স্ত্রী ও পুরুষ সকলেই পশ্মী কাপড় ব্যবহার করে। বন্য পশুর লোম এবং চামড়া হইতে ইহারা নিজেদের পরিধেয় বস্ত্রাদি প্রস্তুত করে। স্ত্রী লোকেরাই সাধারণতঃ স্বামী এবং পুত্র কন্যাদের জন্য কাপড় বুনিয়া থাকে। মোঙ্গোলীয় পুরুষেরা লাশা এবং চীনের সহিত ব্যবসায়-বাণিজ্য করে। ইহাদের নমস্কার করিবার রীতি বড় চমৎকার। তাহারা সমপদবীযুক্ত এবং অতিথি—অভ্যাগতদের দেখিতে পাইলে সম্মুখের দিকে দুই হাত বিস্তার করিয়া বলে: ‘আমুর ভ্যাইনু’! অর্থাৎ সব ভাল ত? যাযাবরদের অত্যন্ত অতিথিবৎসল দেখিলাম। কোনও বণিক যাত্রীদল উপস্থিত হইতে না হইতেই যাযাবরেরা তাহাদের ঘিরিয়া ফেলিয়া নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করে: ‘তোমাদের শরীর ভাল তো? নির্ব্বিঘ্নে তোমাদের যাত্রা শেষ হইয়াছে তো?’ ইহা ছাড়া তাহারা বণিক যাত্রীদলের প্রত্যেক ব্যক্তিকে তাহাদের সহিত থাকিবার জন্য আমন্ত্রণ করে এবং চা, মাখন, দুধ, মাংস এবং চীন দেশ হইতে আনীত একপ্রকার তেলেভাজা পিঠা
১০৪