পণ্ডিত কিষণ সিংহ
দ্বারা অতিথি-সৎকার করে। আমরা গোলমোতে দশ দিন অবস্থান করিলাম। আমার সেক্সটাণ্ট (Sextant) যন্ত্রের একখানি কাচ আলগা হইয়া যাওয়ায় দুশ্চিন্তার কারণ হইয়াছিল।
২১শে নভেম্বর। আমরা যাযাবরদের শিবির ছাড়িয়া রওনা হইলাম এবং প্রায় সাড়ে সাত মাইল পথ চলিয়া একটা ছোট নদী পার হইলাম। এই পথের দক্ষিণ দিকে দুইটি উচ্চ পুর্ব্বতশৃঙ্গ দেখা গেল। উহাদের দূরত্ব প্রায় পনেরো মাইল হইবে। আরও পাঁচ মাইল পথ চলিয়া আমরা হারথুথেল নামক স্থানে পৌঁছিলাম। এখানে যাযাবরদের প্রায় কুড়িটি শিবির আছে। আমরা একটা প্রাচীন দুর্গও দেখিতে পাইলাম। দুর্গটী বেশ পুরাতন—উহার দেওয়াল কাদামাটীর তৈরি। শোনা গেল যাযাবরেরা এই দুর্গটী বা মাটীর দেওয়াল ঘেরা স্থানটী এক সময়ে শত্রুদের আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্য প্রস্তুত করিয়াছিল।
আমরা আজ রাত্রি এখানেই কাটাইলাম। আবার সেই বনের ভিতরের পথ দিয়াই আমাদের অগ্রসর হইতে হইল। এই পথে প্রচুর ঘাস—আর জ্বালানী কাঠের কোনও অভাবই ছিল না।
২১শে নভেম্বর। আমরা সাড়ে ছয় মাইল পথ চলিয়া থুগ্থি নামক স্থানে আসিলাম। এখানেও যাযাবরদের পঞ্চাশটী শিবির
১০৫