পণ্ডিত কিষণ সিংহ
একটি তাইচিনারের দিকে অন্যটি জুন জেলার দিকে, আর দুইটি হ্রদের পূর্ব্ব এবং পশ্চিম তীর দিয়া হোয়দুথারা এবং গোবির দিকে চলিয়া গিয়াছে। অপরটি গিয়াছে কোর্লুক জেলার অভিমুখে। কোর্লুক জেলা যাযাবরদের কাছে বিশেষ প্রিয়। কেননা এই জেলাই হইতেছে তাহাদের খাদ্যভাণ্ডার। আমাদের তাঁবুর চারিদিকে জ্বালানী কাঠের গাছ ছিল প্রচুর—গাছগুলি দেখিতে আকারে ছোট! মাঠে কিন্তু তৃণ একেবারেই ছিল না। আমরা এখানে এক রাত্রি ছিলাম। এখানকার পথ বেশ ভাল কিন্তু বর্ষার সময়ে বৃষ্টির দরুন সবটা পথ কাদায় ঢাকিয়া ফেলে। বিশেষতঃ যে নদীগুলির কথা পূর্ব্বে বলিয়াছি সেই নদীগুলির লবণাক্ত জল একেবারে তীর ছাপাইয়া পথঘাটের উপর আসিয়া পড়ে।
আমরা কোরলুক্ হ্রদের তীরে আসিলাম। এই হ্রদটি দৈর্ঘ্যে দশ মাইল এবং প্রস্থে প্রায় চার মাইল হইবে। গোবির কাছে অনেক যাযাবরদের তাঁবু দেখিলাম। তাঁবুর সংখ্যা একশতের কম হইবে না। আমরা একদিন গোবির দিকে যাইবার পথে একজন তিব্বতীয়ের দেখা পাইলাম। সে লোকটি ঐস্থানে একা বাস করিতেছিল, কাজেই আমাদিগকে পাইয়া তাহার খুব আনন্দ হইল। এই লোকটির বাড়ী ছিল গোঁয়েৎসি। সে কোরলুক্ অঞ্চলে বিবাহ করিয়া এখানকারই স্থায়ী অধিবাসী
১১৫