বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

হইয়া গিয়াছে। সে আমাদিগকে বলিল যে গ্রীষ্মকাল আসার পূর্ব্ব সময় পর্য্যন্ত আমাদের এখানে থাকাই ভাল, তাহা হইলে সে সেই সময়ে আমাদের সঙ্গী হইতে পারে ও যাত্রার পক্ষে নানাভাবে সাহায্য করিতেও প্রস্তুত আছে। আমরা এখানে প্রায় তিন মাস ছিলাম।

হ্রদের বুকে দ্বীপ

 গোবির দক্ষিণ-পূর্ব্ব দিকে প্রায় কুড়ি মাইল দূরে গোলমো নামক একটি ছোট গ্রামে কতকগুলি মোঙ্গোলিয় যাযাবর বাস করিতেছিল। আমাদের সহিত ইহাদের অল্প সময়ের মধ্যেই বেশ ঘনিষ্ঠ পরিচয় হইয়া গেল। যাযাবরেরা আমাদের সহিত অত্যন্ত ভদ্র ব্যবহার করিয়াছিল।

 এখানে একটী বেশ বড় হ্রদ আছে উহা সু-ওনবো বা নীল হ্রদ নামে পরিচিত। সুন্দর হ্রদটি। ইহার বুকের নীল জলে ছোট ছোট ঢেউগুলি সূর্য্য কিরণে হীরার মত জ্বলিতেছিল। হ্রদটি খুব বড়, ইহার পরিধি প্রায় ২৮০ মাইল হইবে। স্থানীয় লোকেরা, হ্রদের নাম দিয়াছে সোনিং[] অর্থাৎ হ্রদের হৃদয়। এই হ্রদের মধ্যে একটি বেশ বড় দ্বীপ আছে। দ্বীপটি দেখিতে চমৎকার।


১১৬

  1. The lake is about 280 miles in circumference—Record of survey of India volume III, page 2547.