হিমালয়-অভিযান
চোর-ডাকাতের বাস। যাত্রিগণ ঐ স্থান প্রদক্ষিণ করিতে গিয়া অনেক সময় দস্যুদের হাতে প্রাণ হারাইয়া থাকে। এই হ্রদের তীর হইতে প্রায় একশত মাইল দূরে টাঙ্কার বা ডোঙ্কির নামে একটি স্থান ব্যবসায়-বাণিজ্যের জন্য বিশেষ প্রসিদ্ধ। হ্রদের আরও পূর্ব্বদিকে আলাসা নামক একটি স্থানে কার্পেট বা গালিচা বুনান হয়। কার্পেটের জন্য ঐ স্থানটি বিখ্যাত। চীন-সম্রাটের এক জামাতা এই অঞ্চলের শাসনকর্ত্তা।
মোঙ্গোলিয়েরা বৌদ্ধধর্ম্মাবলম্বী এবং লাশা সহরকে তাহারা তাহাদের শ্রেষ্ঠ পুণ্যপীঠ এবং বিদ্যাকেন্দ্র বলিয়া মনে করে। লাশার তিনটি গোম্ফার প্রধান লামা তিনজন বিদ্যার্থীকে গিসী (Learned) বা পণ্ডিত উপাধি দিয়া থাকেন। সেই তিনটী গোম্ফার নাম হইতেছে সেরন্-রা, রেণ্-ফুং এবং গ্যাদেন্। গিসী বা পণ্ডিত উপাধি লইতে ছাত্রদের কঠোর পরিশ্রম করিতে হয়। ক্রমাগত বারো বৎসর কাল বিশেষ মনোযোগ সহকারে বৌদ্ধধর্ম্মশাস্ত্র অধ্যয়ন না করিলে কেহই এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে না। সে সময়ে ছাত্রদের বৌদ্ধদর্শন এবং বিবিধ আনুষ্ঠানিক ক্রিয়া-কর্ম্ম ইত্যাদি সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর উত্তীর্ণ ছাত্রদের কয়েকটী অনুষ্ঠান করা আবশ্যক হইয়া পড়ে। একটি হইতেছে গোম্ফার শ্রমণদিগকে বা সন্ন্যাসীদিগকে ভোজ দেওয়া। এই ভোজের পর প্রত্যেক
১১৮