বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পণ্ডিত কিষণ সিংহ

গোম্ফায় সংবাদ পাঠান হয়, তদনুযায়ী ‘গিসী’ উপাধিধারী শ্রমণেরা পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। ‘গিসী’ উপাধিধারী লামারা তিব্বতে এবং মোঙ্গোলিয়াতে বিশেষ সম্মানিত হইয়া থাকেন। তাঁহারা বিবাহ করিতে পারেন না।

 এ-অঞ্চলের মোঙ্গোলিয়েরা ট্যান্‌জেন গোম্ব নামে একজন বীরপুরুষের কাহিনী বলিয়া অতিশয় গর্ব্ব অনুভব করিয়া থাকে। ইনি দেশের শত্রু সিলিং এবং আলাসার অধিবাসীদিগকে পরাজিত করিয়া চীনের সম্রাট পর্য্যন্ত হইতে পারিয়াছিলেন এবং তাঁহারই বংশধরেরা নাকি এখনও চীনদেশের সিংহাসনে অধিষ্ঠিত আছেন।

 ২৮শে ফেব্রুয়ারী। ১৮৮০ খ্রীষ্টাব্দ। আমরা এই স্থান হইতে ক্রমাগত চলিতে চলিতে অবশেষে ২রা এপ্রিল তারিখ ওবো নামক স্থানে আসিলাম। এখানে মোঙ্গোলিয়েরা মাটির ঢিপি তৈরি করিয়া তাহার উপর কয়েকটা নিশান পুঁতিয়া রাখিয়াছে, ঐ স্থানে তাহারা পূজা করে। এখান হইতে প্রায় সাড়ে তের মাইল দূরে সিরথ্যাং নামক স্থানে আসিলাম। সিরথ্যাং একটি তৃণাচ্ছাদিত বিস্তৃত সমতল ভূমি। উহার চারিদিক ঘিরিয়া বালির স্তূপ। এই সমতল ভূমিটি দৈর্ঘ্যে কুড়ি মাইল এবং প্রস্থে সতেরো মাইল হইবে। এই বিস্তীর্ণ ভূ-খণ্ডের মধ্যে অনেকগুলি সুমিষ্ট পানীয় জলের প্রস্রবণ থাকায় জলের কোনও অভাব হয় না। এখানে কয়েকটি ছোট ছোট লোণা জলে ভরা পুকুর

১১৯