৷৷৵৹
বহু ইউরোপীয় অভিযানকারীদের ভ্রমণ বৃত্তান্ত সংগ্রহ করিয়া পাঠাইয়। ও যথাসাধ্য সাহায্য করিয়াছেন।
আমি যথাযথরূপে এই সব অভিযানকারীদের বিবরণ ইংরাজী ভাষায় লিখিত সরকারী বিবরণী হইতে সঙ্কলন করিয়াছি। আশা করি ইহা সকলেরই প্রীতিপ্রদ হইবে।
যাঁহারা দুঃসাহসিক অভিযাত্রীদের ভ্রমণ-বিবরণী পাঠে আগ্রহান্বিত তাঁহারা আমার এই হিমালয়-অভিযান কাহিনী পাঠ করিয়া আনন্দলাভ করিলেই উপকৃত হইব। আমি যথাসাধ্য সরল ভাষায় এই অভিযানবিবরণ লিপিবদ্ধ করিয়াছি। আশা করি এই গ্রন্থখানি কলিকাতা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবিভাগের কর্ত্তৃপক্ষের এবং জনসাধারণের সহানুভূতি লাভ করিবে।
দ্বিতীয় সংস্করণের নিবেদন
আমি অত্যন্ত আনন্দের সহিত স্বীকার করিতেছি যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ “হিমালয়-অভিযান” ম্যাট্রিকুলেশন পরীক্ষার্থীদের “দ্রুত পঠনের” জন্য নির্দ্ধারিত করিয়া অনুগৃহীত করিয়াছেন। এজন্য তাঁহাদিগকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।