হিমালয়-অভিযান
বাঁধিয়াছে। গঙ্গারাম বলিল সে এ অঞ্চলেই কয়েক বৎসর থাকিয়া যাইবে। আমার সঙ্গী চ্যাম্বলকেও আমার সহিত যাহাতে সে না যায় সে জন্য তাহাকে নানাভাবে কু-পরামর্শ দিতেছিল। এমন কি আমিও যাহাতে না যাই সে-বিষয়ে তাহার চেষ্টার ত্রুটি ছিল না। একদিন আমি আমার শিবিরে আসিয়া দেখিলাম চ্যাম্বেল অনুপস্থিত। অনুসন্ধানে জানিলাম, গঙ্গারাম তাহাকে কোনও দূরবর্ত্তী স্থানে পাঠাইয়া দিয়াছে। ঐ সুযোগে গঙ্গারাম দুইটি ঘোড়া, তিনটি ছোট তাঁবু, একটি ছোট দূরবীণ এবং প্রায় দেড়শত টাকা মূল্যের রৌপ্য দ্রব্যাদি লইয়া পলায়ন করিয়াছে। পরের দিন আমি তাঁবুতে আসিয়া চ্যাম্বেলকে দেখিতে পাইলাম, সে সত্য সত্যই হারাণ ছাগলগুলি লইয়া ফিরিয়া আসিয়াছিল। আমাদের একজন বন্ধু এই সংবাদে অত্যন্ত দুঃখিত হইলেন এবং বলিলেন যে তিনি লামাকে বলিয়া গঙ্গারামকে ধরিবার ব্যবস্থা করিয়া দিতে পারেন। এ-সময়ে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া পড়িয়াছিল। আমাদের নিকট পঞ্চাশ টাকার অধিক মূল্যের জিনিষ পত্র কিছুই ছিল না। সৌভাগ্যবশতঃ একদল বণিক লামাকে দেখিবার জন্য এখানে আসেন। তাঁহাদের নিকট শুনিলাম গঙ্গারামের সহিত পথে তাঁহাদের দেখা হইয়াছিল, সে এই যাত্রীদলের নিকট বলিয়াছে যে ঘোড়া দুইটি বিক্রয় করিয়া মাস তিনেক পরে সে আবার ফিরিয়া আসিবে। আমরা একান্ত
১২৪