হিমালয়-অভিযান
হয়। শীতের সময় কি স্ত্রী, কি পুরুষ সকলেই তূলায় ভর্ত্তি জামা পরে। স্ত্রীলোকেরা মাথার চুল উল্টাইয়া বাঁধিয়া পেছনের দিকে ঝুলাইয়া দেয়। মেয়েরা সাধারণতঃ পা-জামার মত পোষাক পরে। এদেশের মেয়েদের পা খুব ছোট, কাহারও ছয় ইঞ্চির বেশী লম্বা পা দেখা যায় না। মেয়েদের বয়স যখন তিন বৎসর হয় তখন তাহাদের গলায় এক সের ওজনের একটা লৌহ শিকল ঝুলাইয়া দেওয়া হয়। তাহাদের বয়স পাঁচ বৎসর হইলে পা এমন শক্ত করিয়া বাঁধিয়া দেয় যে পায়ে ঘা হয়। এজন্যই উহাদের পা স্বাভাবিক আকার ধারণ করে না। পায়ে প্রায়ই ঘা থাকে। এ-দেশের স্ত্রীলোকেরা এজন্য পুরুষের কাছে কখনও পা বাহির করে না।
আমরা এখানে প্রায় দশ দিন থাকিয়া যেদিন এখান হইতে রওনা হইলাম সেদিনই সম্পূর্ণ আকস্মিকভাবে একটা বিপদ ঘটিল। ১৮৮১ খ্রীঃ ১৮ই জানুয়ারী। আজ আমরা থোর-কোথ নামক স্থানের দিকে কয়েকজন বণিকের সঙ্গে রওনা হইয়া কেবল কয়েক মাইল পথ আসিয়াছি এমন সময় একজন অশ্বারোহী আমাদিগকে সাইতুর শাসনকর্ত্তার নিকট ফিরাইয়া নিল।
শাসনকর্ত্তা আমাদিগকে প্রশ্ন করিলেন, আমরা কে? কোথা হইতে আসিয়াছি এবং কি প্রয়োজন? তিনি আমাদিগকে চোর কিম্বা বিদেশী গোয়েন্দা মনে করিয়াছিলেন। তিনি আমাদের
১২৮