কিন্থাপ
করিয়াছিলেন। কিন্থাপ যে চারি বৎসর কাল এই অভিযানে ব্যস্ত ছিলেন সে-সময়কার সব কথা, সবদিন তিনি লিখিয়া লইতে পারেন নাই।
কিন্থাপের পর জরিপ বিভাগের পেমবারটন্ (Mr. Pemberton) ও ট্রেন্চার্ড (Mr. Trenchard) সাহেবও সাংপো নদীর উৎস সন্ধানে অভিযান করিয়াছিলেন। তাঁহারা অতিকষ্টে দুরারোহ পর্ব্বতশৃঙ্গে আরোহণ করিয়া সাংপো নদীর সম্বন্ধে অনুসন্ধান করেন। এই ভীষণ পথে বৎসরে পনেরো দিনের বেশী চলাচলের সুযোগ থাকে না। দিহাং অভিযানের বেলী (Mr. Bailey) ও মুর্শেদ (Mr. Moorshed) পূর্ব্বমুখে যাত্রা করিয়া ১৫,৪০০ ফিট উঁচু একটি অজানা পর্ব্বতশৃঙ্গ আবিষ্কার করেন। তাঁহারা পূর্ব্বদিকে যাইতে যাইতে অন্য একটি তুষারমণ্ডিত পর্ব্বতশ্রেণীও দেখিতে পাইয়াছিলেন। কিন্থাপ সেপথে অগ্রসর হইতে পারেন নাই। বেলী এবং মুর্শেদ সেইদিকে অগ্রসর হইতে যাইয়া ব্যর্থকাম হইয়াছিলেন। তাঁহারা উত্তরদিকের পথ ধরিলেন এবং দুর্লঙ্ঘ্য পর্ব্বতশ্রেণীকে বেষ্টন করিয়া পশ্চিম দিকে সাংপো নদীর সন্ধান করিতে অগ্রসর হইয়াছিলেন। সেখান হইতে তাঁহারা গিয়াছিলেন দক্ষিণ দিকে সে এক অজ্ঞাত বনপ্রদেশে। তাঁহাদের এ অভিযানে অভিনবত্ব ছিল।
১৪১