হিমালয়-অভিযান
লালার তিব্বত-যাত্রা
লালা নামক একজন পার্ব্বত্য অধিবাসীর হিমালয় অভিযানকাহিনী এইবার বলা হইতেছে। লালা ছিরমূর নামক একটি পার্ব্বত্য গ্রামের অধিবাসী ছিলেন। ১৮৭৫-৭৬ খ্রীষ্টাব্দে লালা দক্ষিণ পূর্ব্ব তিব্বতের দুর্গমপথে অভিযান করিয়াছিলেন। আমরা সগৌরবে ভারতীয় এই বীর অভিযানকারীর বিবরণ প্রকাশ করিতেছি।
১৮৭৫ খ্রীষ্টাব্দে মার্চ্চ মাসে ছিরমূর পল্লীর অধিবাসী লালা দার্জ্জিলিং হইতে সিকিমের পথে তিব্বত-যাত্রা করেন। প্রথমে তিনি সিগাৎসী নামক স্থানের কাম-পা বা তিব্বতীয় সীমান্তের একটি দুর্গের কাছে আসিয়া পৌঁছিয়াছিলেন। সেখান হইতে তিনি তিব্বতের প্রধান নদী সাংপোর তীরবর্ত্তী পথ অবলম্বন করিয়া ৫০ মাইল পর্য্যন্ত পর্য্যটন করিয়া পালতি হ্রদের নিকটে আসিয়া উপনীত হন। এখান হইতে পুনরায় সাংপো নদীর পারে পারে চলিতে চলিতে সিতাং আসেন। এই পথ ধরিয়া আসামের মধ্য দিয়া তিব্বতে গমন করিতে চেষ্টা করেন কিন্তু মনতনগোঙ্গ নামক স্থানে আসিয়া বাধা পাইলেন। এজন্য তাঁহাকে পুনরায় সিগাৎসি ফিরিয়া আসিতে হইয়াছিল। লালা পুনরায় সিগাৎসি হইতে যাত্রা
১৪৫