বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

রাজ্যের ইয়ামপাঠশালে উপনীত হন। উক্ত নগর তাম্বুর নদীর তীরদেশে অবস্থিত। এই স্থান হইতে তিনি কাঞ্চনজঙ্ঘা গিরিশ্রেণীর পশ্চিম পার্শ্বস্থ দুর্গম গিরিপথ অতিক্রম পূর্ব্বক গিয়ানসুর নামক গ্রামের নিকটবর্ত্তী তাসিচোডিং নামক মঠে উপনীত হন। সেখান হইতে নেপাল ও তিব্বতের সীমান্তবর্ত্তী দুরারোহ চাথাংলা গিরিসঙ্কট অতিক্রম করিয়া জেমু নদীর মালভূমিতে উপনীত হন, এখানে সেই ভ্রমণ-বৃত্তান্ত বিবৃত হইল।

কাঞ্চনজঙ্ঘা গিরিশ্রেণী পরিক্রমণ

 ১৭ই জুন, ১৮৭৯। আজ সকাল বেলা আটটার সময় আমরা দার্জ্জিলিং হইতে সিকিমের অন্তর্গত জঙ্গরি নামক স্থানের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। বেলা দশটার সময় ৯,০০০ হইতে ১২,০০০ ফিট উঁচু পার্ব্বত্য উপত্যকায় আসিলাম। এপথে জোঁকের ভয় নাই। এখানকার প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। তাহার প্রধান কারণ হইতেছে কুসুম-সুষমা। একদিকে যেমন রোডোডেনড্রোন (Rho-do-dendron) বা রক্তদ্রোণ পুষ্পগুচ্ছের লাল রঙের শোভা, তেমনি এই অধিত্যকার বুকে কত বিভিন্ন জাতীয় সবুজ পত্রাবলী শোভিত তরুশ্রেণী যে দেখিলাম তাহা আর কতইবা বলিব। দুঃখ হইল যে উদ্ভিদ্-বিদ্যা সম্বন্ধে আমার

১৬২