বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

দীপঙ্কর শ্রীজ্ঞান-অতীশের তিব্বত-যাত্রা

 ত্রিশ বৎসর পূর্ব্বে যখন প্রথম দার্জ্জিলিং বেড়াইতে গিয়াছিলাম, তখন সেখানে বিখ্যাত তিব্বত-পর্য্যটক শরৎচন্দ্র দাস মহাশয় বাস করিতেছিলেন। আমি তাঁহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়া দেখিলাম, তিন জন তিব্বতীয় লামা সেখানে বসিয়া আছেন। শরৎবাবুর সহিত পরিচিত হইলে পর তিনি তিব্বতীয় ভাষায় ঐ লামা তিনজনকে কি বলিলেন বুঝিলাম না, তবে দেখিলাম তাঁহারা আমার প্রতি চাহিয়া অতি বিনীতভাবে মস্তক নত করিয়া অভিবাদন করিলেন। আমি একটু বিস্মিত হইলাম। আমার বয়স তখন অল্প, এমন কোনও কৃতিত্ত্বও