হিমালয়-অভিযান
করা হইয়াছে। লোকে সাধারণতঃ এখনও মুখে মুখে বজ্রযোগিনী না বলিয়া বলে—বদরযোগিনী বা বরদযোগিনী।[১]
দীপঙ্করের পিতার নাম ছিল কল্যাণশ্রী এবং তাঁহার মাতার নাম ছিল প্রভাবতী। বাল্যকালে পিতামাতা তাঁহার নাম রাখিয়াছিলেন চন্দ্রগর্ভ। দীপঙ্কর যখন বালকমাত্র তখন তাঁহার শিক্ষার জন্য জেতারি নামে একজন অবধূতের নিকট প্রেরণ করা হয়। জেতারির নিকট দীপঙ্কর বর্ণ শিক্ষা ও প্রাথমিক শিক্ষা লাভ করেন।
দীপঙ্কর তাঁহার আত্মকথা বলিতে যাইয়া বলিয়াছেন—“আমাদের দেশে (ভারতে) রাজা এবং রাজবংশীয় লোকেরা বাস করেন। সে সময়ে বাঙ্গলাদেশে ভূ-ইন্দ্রচন্দ্র নামে এক জন রাজা রাজত্ব করিতেন। রাজবংশীয়দের দেহে রাজরক্ত থাকিলেও তাঁহারা রাজ্য বা সিংহাসনের অধিকারী নহেন। আমি রাজবংশে জন্মগ্রহণ করিয়াছিলাম। আমার পিতা গৃহস্থ উপাসক ছিলেন তাঁহার দুই পত্নী ছিলেন। একজন ব্রাহ্মণী এবং আর একজন ছিলেন ক্ষত্রিয়াণী। আমি ব্রাহ্মণীর গর্ভে জন্ম লাভ করিয়াছিলাম।
৪
- ↑ Desavalivivriti written by Jaganmohana Pandita, under the patronage of vijjala Bhupatia Chauhan Raja of 4 parganas round Patna in the 17th century.......Varadayogini desa-nirnaya. It calls the district of Dacca as Varadayogini. It begins: অথ বরদযোগিনী দেশ বর্ণনন্ ইত্যাদি।