হিমালয়-অভিযান
কালামে চারদিন থাকিলাম। এখান হইতে কিছু খাদ্যদ্রব্যাদি সংগ্রহ করিলাম, আর একজন সঙ্গীর পায়ে ক্ষত হওয়ায়ও একদিন বেশী ছিলাম, কিন্তু তাহার পায়ের ক্ষত না সারায় তাহাকে পরে আমাদের অনুসরণ করিতে বলিয়া আমরা যাত্রা আরম্ভ করিলাম।
১২ই জুলাই। আমরা যে উট্রোট্, কালাম, উশু প্রভৃতি গ্রামের কথা বলিয়াছি, এই গ্রাম কয়টি যে তাঞ্চলে অবস্থিত তাহা খি-কোহিস্থান নামে পরিচিত। সন্ধ্যার একটু পূর্ব্বে উশু আসিলাম। উশু নদীর তীরে উক্ত গ্রাম। লোকমুখে শুনিলাম উশু হইতে কানা নামক স্থান পর্য্যন্ত যে পথ গিয়াছে সেই পথটি পর্ব্বত গাত্রস্খলিত বিশাল তুষারস্তূপে অবরুদ্ধ হইয়াছে। সিতু নদের পথে এইরূপ হিমশিলার পতন নিত্যনৈমিত্তিক ঘটনা বলিলেও অত্যুক্তি হয় না।
১৩ই জুলাই। আমরা সদলে আজ উশু ছাড়িয়া অগ্রসর হইলাম। রাত্রিতে একটি চৌরাস্তার মোড়ে তাঁবু ফেলিলাম। একদল গুজার কৃষক ও তাহাদের দলবল সহ ও পশুপাল সহ এখানে আসিয়া রাত্রির জন্য বিশ্রামের আয়োজন করিতেছিল। তাহারা আমার সহিত আসিয়া নানা বিষয়ে আলাপ আলোচনা করিল। আমি কেন এখানে আসিয়াছি, কি আমার উদ্দেশ্য, কোথায় যাইব, সব জানিয়া লইল। লোকগুলি বেশ সরল
২১৪