বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

একজন সামান্য-ভাবে কিছু লিখিতে পড়িতে জানে। এখানকার পর্ব্বত-গাত্রে খোদিত মূর্ত্তি ও নিকটবর্ত্তী স্থানের স্থাপত্য ও ভাস্কর্য্য রীতি দেখিয়া মনে হয় যে অতীশ ও তাঁহার সঙ্গিগণ এই স্থানের কাছাকাছি কোথাও হয়ত বা বাস করিতেন।”

 দীপঙ্কর ন্যা-থ্যাং নামক স্থানে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করিয়াছিলেন। ন্যা-থাং লাশা হইতে অল্প দূরে অবস্থিত। ন্যা-থাংয়ের বিহারটি বর্ত্তমান সময়েও বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়া আসিতেছে। এখানে এখনও প্রায় পঞ্চাশ জন লামা বাস করেন। আজ পর্য্যন্ত বংশপরম্পরাগতভাবে তিব্বতীয় গল্পপ্রিয় বৃদ্ধগণ ও লামাগণ ভারতীয় মহাপুরুষ দীপঙ্কর ও তাঁহার সঙ্গিগণের মহানুভবতার কথা বলিয়া থাকেন।

৪০