বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

সব বইয়ের টীকাটিপ্পনী এমন সুন্দরভাবে করিয়াছিলেন যে সামান্য লেখাপড়া-জানা লোকও বুঝিতে পারিয়াছে।

 চীনদেশের ইউ-ইয়াং নামক দেশের অধিবাসী বিখ্যাত পর্য্যটক ফাহিয়ান কুমারজীবের নিকট বৌদ্ধশাস্ত্রে শিক্ষা লাভ করেন এবং পরে ভারতবর্ষে আগমন করেন—বিনয়পিটক সম্বন্ধে গবেষণা করিতে এবং উক্ত গ্রন্থের পাণ্ডুলিপি সংগ্রহ করিবার জন্য।

 কেহ কেহ বলেন—“খাসগড় ও তুরকানের মধ্যভাগে কাচনগর অবস্থিত। এখানে সুপ্রসিদ্ধ বৌদ্ধ-ভিক্ষু কুমারজীব লালিতপালিত হইয়াছিলেন। এই স্থানে তিনি মহাযান বৌদ্ধধর্ম্মে দীক্ষিত হন এবং পরে চীন ভাষায় কতকগুলি বৌদ্ধ গ্রন্থ অনুবাদ করেন। ক্রমে কাচ মহাযান বৌদ্ধধর্ম্মের একটি শ্রেষ্ঠ কেন্দ্র হইয়াছিল। চৈনিক পর্য্যটক হুয়েন সাং-এর মতে এখানে বৌদ্ধধর্ম্ম উন্নত ছিল এবং অনেক বিহার ও বৌদ্ধ মূর্ত্তি ছিল।”[]

 ফাহিয়ানের কথা এই প্রসঙ্গে সংক্ষেপে বলিতে হইতেছে। এই চীন পর্য্যটক তাতার, আফগানিস্থান এমন কি ক্যাস্পিয়ান সাগরের তীরবর্ত্তী অধিবাসীদের মধ্যেও বৌদ্ধধর্ম্ম প্রচারিত দেখিতে পাইয়াছিলেন। আফগানিস্থান হইতে তিনি দুর্লঙ্ঘ্য গিরিপথে অগ্রসর

৪৪

  1. বৌদ্ধধর্ম্মের বিস্তার। ডক্টর বিমল চরণ লাহা; ভারতবর্ষ। মাঘ, ১৩৪৭,২১৭ পৃষ্ঠা।