পণ্ডিত কিষণ সিংহ
তিব্বত ও মোঙ্গোলিয়া-অভিযান
[অনেকে মনে করেন আমাদের ভারতবর্ষের লোকেরা কেহই কোনরূপ দুঃসাহসিক অভিযান করেন নাই। ইহা আমাদের অজ্ঞতার কারণ মাত্র। পণ্ডিত কিষণ সিংহ ভারতের একজন সাহসী অভিযানকারী। তিনি জরীপ বিভাগের একজন কর্ম্মচারী ছিলেন। ১৮৭৯-১৮৮২ খ্রীষ্টাব্দ পর্য্যন্ত তিনি তিব্বত ও মোঙ্গোলিয়া অভিযান করেন। প্রণ্ডিত নয়ান সিংহ, কিষণ সিংহের পূর্ব্বে ১৮৭৩-১৮৭৪-৭৫ বীষ্টাব্দে সর্ব্বাগ্রে হিমালয়-অভিযান করেন। এবং মধ্য তিব্বতে ১৮৭৪ খ্রীষ্টাব্দে একটি হ্রদ আবিষ্কার করিয়াছিলেন। তাঁহার কথা প্রসঙ্গক্রমে আমরা এই প্রবন্ধে লিপিবদ্ধ করিয়াছি। আমরা ভারতীয় জরীপ বিভাগ হইতে প্রকাশিত কিষণ সিংহের অভিযান বিবরণ হইতে এই হিমালয়-অভিযান প্রকাশ করিলাম।]
তিব্বতের পথে
আমি ১৮৭৮ খ্রীষ্টাব্দের ২৪শে এপ্রিল তারিখ, তিব্বত গমন করিব বলিয়া দার্জ্জিলিং ছাড়িলাম। সঙ্গে চলিল আমার ভৃত্য চাম্বেল আর একজন লোক, তার নাম গঙ্গারাম। গঙ্গারামকে সরকার বাহাদুর এই অভিযানে আমার সঙ্গী হইবার জন্য নিযুক্ত করিয়াছিলেন। সন্ধ্যার একটু আগে তিস্তা নদীর পারে আসিয়া পৌঁছিলাম। তিস্তা নদীর দুই তীরের প্রাকৃতিক শোভা যে কিরূপ সুন্দর তাহা সকলেই জানেন। পরদিন আমরা কালিম্পোং
৪৭