হিমালয়-অভিযান
আসিলাম। এখানে একটী ছোট বাজার বসে। মাত্র ১৫।২০ টী দোকান ঘর। প্রতি রবিবার হাট মিলে। আমাদের প্রয়োজনীয় জিনিষ-পত্র সংগ্রহের নিমিত্ত এখানে তিন দিন অপেক্ষা করিতে হইয়াছিল। আমরা চলিয়াছি অজানা দুর্গম দেশের দিকে। কাজেই পথে খাদ্যদ্রব্যাদি মিলিবে কিনা সে-বিষয়ে কিছুই জানিতাম না; এজন্য এখান হইতেই কিছু কিছু আবশ্যক মত খাদ্যদ্রব্য বা রসদ সংগ্রহ করিয়া লইলাম। ২৯শে এপ্রিল কালিম্পোং ছাড়িলাম। পথে পড়িল পিডাং নামে একটি ছোট গ্রাম। এখান হইতে আরও ছোটবড় দুই একটী গ্রাম ছাড়াইয়া ১লা মে তারিখে চুমাকেন্ নামে একটী গ্রামে আসিলাম। এখানে আসিয়া ভয়ানক বৃষ্টি পাইলাম। বৃষ্টির জন্য সে-দিন আর রওনা হইতে পারিলাম না; পরের দিন রওনা হইয়া তিনটী ছোট বড় গ্রামে বিশ্রাম করিয়া ৬ই মে তারিখে জিলেপ নামে উচ্চ পর্ব্বত শৃঙ্গ উত্তীর্ণ হইয়া আসিলাম নাথাং নামক একটী গ্রামে।
এই গ্রামটী উচ্চ পর্বত শৃঙ্গের উপর অবস্থিত। তখন বরফ পড়িতে আরম্ভ করিয়াছিল—তিনদিন যাবত বরফ পড়া আর থামিল না। এই জন্য এই তিন দিন আমাদের নাথাং থাকিতে হইল। ১০ই মে তারিখ আমরা আসিলাম ইউক্। এ
৪৮