বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পণ্ডিত কিষণ সিংহ

নাম কালা। কালাসার গ্রামের লোকেরা এই হ্রদে আসিয়া মাছ ধরে। হ্রদটি তেমন গভীর নয়, কাজেই জাল দিয়া সহজেই মাছ ধরা যায়। ইহারা একরকমের জাল ব্যবহার করে, তাহা চারজনে টানিয়া তুলিতে হয়। এই জালে প্রচুর মাছ আসে। মাছ ধরিয়া ইহারা সূর্য্যের কিরণে শুকাইয়া লয়, তারপর বাজারে বিক্রয় করে। এই শুক্‌নো মাছ খুব বেশী পরিমাণে বিক্রয় হয়।

 আমরা ১৯শে আগষ্ট স্যামাডা নামক একটি ছোট গ্রামে আসিলাম। ড্যাগ্‌কারপো নামক গ্রাম হইতে স্যামাডা পর্য্যন্ত পথটুকু বড় সুন্দর। বিস্তৃত সমতল মাঠ, কোথাও চড়াই বা উৎরাই নাই। ২০শে আগষ্ট—আজ রাঙ্গিগো আসিলাম। পথে একটি উষ্ণ-প্রস্রবণ দেখিয়াছিলাম।

 ২১শে আগষ্ট গিয়াংৎসি আসিলাম। ছোট সহর। নিয়ং নদীর দক্ষিণ তীরে সহরটি অবস্থিত। পূর্ব্ব-পশ্চিমে লম্বালম্বি দুইটি পাহাড়ের উপর গিয়াংৎসি সহরটি শোভা পাইতেছে। পশ্চিম দিকের পর্ব্বতটির সহিত উত্তর দিকের একটি পর্ব্বতশ্রেণী সংযুক্ত রহিয়াছে। পূর্ব্বদিকের পর্ব্বতটি নীচের সমতল ভূমি হইতে ৩০০ ফিট উঁচু হইবে। এই পাহাড়টির উপর ফারির ন্যায় একটি বড় দুর্গ আর পশ্চিম দিকের পাহাড়টির উপর একটি গোম্‌পা আছে। সেই গোম্‌পাতে ৫০০ পাঁচ শত লামা বাস

৫৩