হিমালয়-অভিযান
করেন। এই গোম্পাতে একটি চুরতান্ আছে। তিব্বতিয়েরা চুরতানকে বলে প্যানগোন্ চুরতান্। তাহাদের কাছে ইহা একটি প্রসিদ্ধ তীর্থস্থান। চুরতান বলিতে কি বুঝায় তাহা বলিতেছি,—চুরতান্ বা চিয়োরতিন—এক রকমের রঙিন অট্টালিকা। কোনটি বড় হয় কোনটি বা ছোট হয়। মাঝখানকার বাড়ীটির উপরে সুবর্ণগোলক বা অর্দ্ধচন্দ্র শোভা পায়। এই মন্দিরের মধ্যে ধর্ম্মগ্রন্থ, মূর্ত্তি এবং বিভিন্ন দেবদেবীর পূজোপকরণ সজ্জিত থাকে।
গিয়াংৎসি একটি বাণিজ্য-প্রধান স্থান। এখানে নাম্বা নামে একপ্রকার পশমি কাপড় তৈরি হয়। এখানকার বাজার বেশ বড়। নেপালি ও চীনা ব্যবসায়ীদের মধ্যে অনেকেই এখানে স্থায়ীভাবে বাস করেন। আমাদের পণ্যদ্রব্যাদি বিনিময়ের জন্য এখানে প্রায় এক সপ্তাহ কাল ছিলাম। স্যামাডা হইতে গিয়াংসি পর্য্যন্ত পথটুকু আদবেই ভাল নয়। বন্ধুর এবং প্রন্তরাকীর্ণ
২৮শে আগষ্ট—আজ উপ্সি গ্রামে আসিলাম। এখানে চীনাদের একটি বড় রকমের গিয়াংখাং বা চৈনিক আবাস রহিয়াছে। গিয়াংৎসি হইতে এখানে আসিতে আমাদের কোনও ক্লেশ হয় নাই, কেননা পথটি বেশ ভাল ছিল। একেবারে সমতল, কাজেই পথ চলিতে কোনও ক্লেশ হয় নাই।
৫৪